আমার দেশ ও আমি
আমি গত ২/১/২০০৬ তারিখ এ একটি নোকিয়া সেট কিনি নোকিয়া কেয়ার অনুমোদিত দোকান হতে। মডেল ৩২৩০। কেনার কিছু দিনের ভেতর সেটটির নেটওয়ার্ক প্রোবলেম দেখা দেয়। আমি যোগাযোগ করি দো্কানে, তারা আমাকে নোকিয়া কেয়ারের সাথে যোগাযোগ করতে বলে। গেলাম নোকিয়া কেয়ার সেন্টারে, তারা আমার সেটটি রেখে দিয়ে পরে যোগাযোগ করতে বলে।
পরে যোগাযোগ করলে আমি আমার সেটটি পেয়ে যাই নেটওয়ার্ক সমস্যা ঠিক অবস্হায়।
কিন্তু কিছু দিন আগে লক্ষ্য করি যে আমার সেটের উপরের কাভারের রং নষ্ট হয়ে যাচ্ছে অথচ নিচের কাভরের রং ঠিকই আছে সেই নতুনের মতো।
আমার আর বোঝার বাকি থাকলো না যে এটা কার কারসাজি। কোম্পানি মানে নোকিয়া একাজটি করেনি কারণ নষ্ট হলে ২টার রংই নষ্ট হয়ে যেতো। অবশ্যই নোকিয় কেয়ার এ কাজটি করেছে।
তাই সবাই সাবধান, নোকিয়া কেয়ারে সেট ঠিক করতে দাওয়ার আগে ভেবে নিন ।
আমি এখন কি করতে পারি নোকিয়া কেয়ার সেন্টারের বিরুদ্ধে? আমার সখের সেটটি এখন দেখতে বিশ্রী লাগে!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।