আমাদের কথা খুঁজে নিন

   

আসা যাওয়ার ভিড়ে



জীবন আমার কাছে খুব রহস্যময় মনে হয়। জীবন আনন্দেরও বটে। জীবনের যে বৈশিষ্টটি আমাকে সবচেয়ে বেশি টানে তা হচ্ছে তার প্রবাহমানতা। আমাদের ভালোলাগা-মন্দলাগার ধার না ধেরেই সে চলতে থাকে। মাঝে মাঝে খারাপও লাগে এইভেবে যে এই পথ চলাতে আমাকেও ছুড়ে ফেলা হবে।

কিন্তু সে দূ:খবোধ বেশি সময়ের জন্য নয়। কারন আমি যতখানি না আমার তার চেয়ে অনেক বেশি এই অনন্ত জীবনের। আজ এই ব্লগে আমি জীবনের আরেকটি প্রতিরুপ আমার যাত্রা শুরু হচ্ছে। আসা যাওয়ার ভিড় তো লেগেই থাকবে। ভাবতে ভালোই লাগে।

ভালো লাগে কোন যাত্রার সঙ্গী হতে। মোরা যাত্রী একই তরণীর..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।