আমাদের কথা খুঁজে নিন

   

২৬ সেপ্টেম্বর থেকে ৩৬তম আবর্তনের শিক্ষা সমাপনী উৎসব

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৬তম আবর্তনের শিক্ষাসমাপনী উৎসব (র‌্যাগ) উৎযাপিত হবে আগামী ২৬, ২৭ ও ২৮ সেপ্টেম্বর। ইতোমধ্যে উৎসবের সকল প্রস্তুতি শেষ হয়েছে।

শিক্ষাসমপনী উৎসবের রাজা নির্বাচিত করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট টিমের অধিনায়ক ও বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মুশফিকুর রহিমকে এবং রানী নির্বাচিত করা হয়েছে অর্থনীতি বিভাগের জাহানুমা হাসান হৃদিকে।

৩ দিনের আয়োজনে থাকবে র‌্যালি, বৃক্ষরোপন অভিযান, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্যান্টাসি কিংডমে রাইড, ক্যাম্প ফায়ার, কনসার্ট ও ডিনার। ব্যান্ডদল লালন ও পাওয়ার ভয়েস মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করবে।

রেজিষ্ট্রেশনের জন্য নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

বিশিখ বাবুল (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ) ০১৮১৫ ১৭৪৭৮১, মাহফুজুল হক (অর্থনীতি বিভাগ) ০১৯১২ ৫৪৫৭৯৯, পারভেজ (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ) ০১৭২১ ৯৩৯৭৩৮।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।