আমাদের কথা খুঁজে নিন

   

খলিল জিবরান এর হৃদয় , ভালবাসা ও নারী বিষয়ক বয়ান ।

বিভ্রান্তির মাঝে বাস , অনেক আগেই ঘটে গেছে চরম সর্বনাশ ।
১ ) অনেক নারীই পুরুষের হৃদয়কে ধার করে এবং সামান্য কিছু নারীই তা অধিকারে রাখতে পারে । ২ ) যখন একজন পুরুষের হাত একজন নারীর হাত স্পর্শ করে তখন প্রকৃত অর্থে তারা দুজনেই স্পর্শ করে অনন্তের হৃদয় । ৩ ) প্রেমিক ও প্রেমিকার মাঝখানে ভালবাসা হল অবগুণ্ঠন । ৪ ) প্রত্যেক পুরুষই দুজন নারীকে ভালবাসে ।

একজন হল তার কল্পনার সৃষ্টি এবং অন্যজনের এখনো জন্ম হয়নি । ৫ ) পুরুষ নারীর ছোটখাটো ত্রুটিকেও ক্ষমা করে না , তেমনি উপভোগ করে না নারীর সদগুণ গুলো । ৬ ) তুমি যদি তোমার অধিকারে থাক তাহলে অবশ্যই দাবী করার কিছু নেই । ৭ ) ভালবাসা প্রতিদিন ভালবাসা নবায়ন করে না , যা পরিণত হয়েছে অভ্যাসে এবং এর উল্টোদিকেই রয়েছে দাসত্ব । ৮ ) ভালবাসা হচ্ছে আলোর একটি শব্দ , লেখা হয়েছে আলোর হাতে , আলো নির্মিত কাগজের উপর ।

৯ ) যাকে তুমি ভালবাস , তুমি তার একজন দাস । কারণ তুমি তাকে ভালবাস এবং একজন দাস ভালবাসে তোমাকে কারণ সে ভালবাসে তোমাকে । ১০ ) তোমার মন বা আমার হৃদয় কখনোই একমত হবে না যতক্ষণ তোমার মন সংখ্যার ভেতরে এবং আমার হৃদয় ধোঁয়াশার ভিতরে বসবাস করা থেকে বিরত না হয় । ১১ ) একজন নারী তার মুখের হাসি দিয়েই অবগুণ্ঠন তৈরি করতে পারে । ১২ ) আমাদের মন হচ্ছে একটা স্পঞ্জ এবং হৃদয় হচ্ছে স্রোতধারা ।

এতে আশ্চর্য হওয়ার কিছু নেই আমাদের অধিকাংশই দৌড়ানোর চেয়ে শোসন করতে পছন্দ করে । ১৩ ) নিশ্চিত আনন্দের আকাঙ্ক্ষা হচ্ছে বেদনার একটি অংশ এবং এটা বিস্ময়কর । ১৪ ) জীবন যখন তার হৃদয়ের কথা বলার জন্য একজন গায়ক খুঁজে পায় না তখন সে উপস্থিত করে একজন দার্শনিক কে তার মনের কথা বলতে । অনুদিত - মোস্তফা মীর । সংক্ষেপে খলিল জিবরান - কবি, দার্শনিক ও চিত্রকর।

জন্ম১৮৮৩ সাল , উত্তর লেবাননের খৃস্টান অধ্যুষিত পাহাড়ী গ্রাম বিশারীতে। মৃত্যু ১৯৩১ , নিউইয়র্কে । খলিল জিবরান সম্পর্কিত কিছু লিঙ্ক - খলিল জিবরান -এর কবিতা / অনুবাদ: রেজা নুর কেন লিখি। কাহলিল জিবরান। এই লিঙ্কে খলিল জিবরান এর বেশ কিছু আঁকা ছবি আছে ।

কাহলিল জিবরানের চারটি অনুগল্প দি প্রফেট থেকে কিছু উদ্ধৃত্তি দি প্রফেট (দান বিষয়ে) – কাহলিল জিবরান ক বি তাঃ আত্মার গান সৃষ্টিশীল বাউণ্ডুলেরা Gibran Kahlil Gibran Biography and Works Love Unconditional Love Tumblr খলিল জিবরান Khalil Gibran ( ফেসবুক ফ্যান পেজ ) Khalil Gibran Quotes
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।