আমাদের কথা খুঁজে নিন

   

চরম ভোগান্তিতে গ্রামীণফোনের গ্রাহকরা, সমাধান দিচ্ছে না কাষ্টমার কেয়ার


কোন ম্যাসেজ ছাড়াই ব্যালেন্স থেকে টাকা কেটে নেয়া হচ্ছে শাহেদ নুর উদ্দিন রিচার্জ করার পর থেকেই কিছুক্ষণ পর পর কোন ম্যাসেজ ছাড়াই ব্যালেন্স থেকে টাকা কেটে নেয়। কাষ্টমার কেয়ারে ফোন করলে তারা এর কোন সমাধান দিতে পারছে না । বলছে এমন তো হওয়ার কথা না- এভাবেই জানালেন ভোগান্তির শিকার নুরুল ইসলাম। তিনি জানান, গত ছয় মাস যাবত টাকা রিচার্জ করলেই আমার নাম্বার থেকে কিছুক্ষণ পর পর ২ টাকা করে কেটে নেয়। গত শুক্রবার দুপুরে ১৯ টাকা রিচার্জ করলে শনিবার সকাল ৯টা পর্যন্ত শুধু শুধু ১২ টাকা কেটে নিয়েছে।

শুক্রবার সকালে কাষ্টমার কেয়ারে ফোন করলে তারা টাকা রিচার্জ করতে বলে এবং টাকা কার সাথে সাথে তাদের কে ফোন করতে বলে। এর পর আমি টাকা রিচার্জ করে কাষ্টমার কেয়ারে ফোন দিলে তারা বলে আমাদের সিস্টেমের সমস্যার কারণে আমরা আপনার আজকে হিসেব দেখতে পারছি না। তাকে আমি বললাম, তাহলে আগের তালিকা দেখে সমস্যার সমাধান করে। উত্তরে সে বলল, আমরা ৭ দিন আগেরটা দেখতে পারি না। কবে দেখতে পারবেন এমন প্রশ্নে উত্তরে তিনি বলে, অনেক সময় সাথে সাথে চলে আসে।

আবার কখনও কখনও ৩/৪ দিনও লেগে যায়। ‌‌এভাবে টাকা কেটে নিচ্ছে এখন কি করব' জানতে টাইলে তিনি বলেন, কথা বলে টাকা শেষ করে ফেলেন। টাকা না থাকলে টাকা কাটবে না। এরপর শনিবার দুপুর পর্যন্ত ৬ বার ফোন করলে ঘুরে ফিরে সবাই একই ধরনের কথা বলছে। শুধু নুরুল ইসলামই একা নয়।

এভাবেই গ্রামীণফোনের তিন কোটি গ্রাহকের মধ্যে অনেকেই নানা ভোগান্তির শিকার হচ্ছেন। তাদের কাছ থেকে অবৈধভাবে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।