আমাদের কথা খুঁজে নিন

   

তাজ মহলকে অসম্মান করায় মিস ইউনিভার্সের ক্ষমা প্রার্থণা

পৃথিবীর অন্যতম আকর্ষণ হিসেবে খ্যাত তাজ মহলকে অসম্মান করার অভিযোগে আন্তরিকভাবে ভারতবাসীর কাছে ক্ষমা প্রার্থণা করলেন মিস ইউনিভার্স অলিভিয়া।
 
তাজ মহলের ডায়না সিটে নিজের জুতোর ব্যাগসহ ছবি তুলে ভারতীয় মিডিয়ার সমালোচনায় পড়েন তিনি। ২১ বছর বয়সী এই মিস ইউনিভার্স ১০ দিনের সফরে ভারতের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বেড়াতে গিয়ে এই কাণ্ড ঘটান।
 
উল্লেখ্য, ডায়না সিটে জুতোসহ ছবি তোলা তাজ মহলকে অসম্মানের বহির্প্রকাশ বলে গণ্য। এই ঘটনার পর ভারতীয় ট্যাবলয়েড দ্যা মিড-ডে তীব্র সমালোচনা করে সংবাদে লিখে, এটি অসম্মানজনক ও অপমানজনক।
 
এতেই টনক নড়ে অর্গানাইজেশন অব মিস ইউনিভার্স-এর। এক ভিডিও প্রেসে তারা এএফপি'র মাধ্যমে এই ঘটনায় ক্ষমা প্রার্থণা করে। এদিকে মিস ইউনিভার্স অলিভিয়া দুঃখ প্রকাশসহ বলেন, এটি (তাজ মহল) দুর্দান্ত, অসাধারণ। এর সৌন্দর্যের আতিশয্যে এ ধরণের অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।