আমাদের কথা খুঁজে নিন

   

দেশ ও জাতির স্বার্থে স্বাধীনতার পক্ষ শক্তির পক্ষে প্রচারের আহবান... ...

আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি কিন্তু, পইড়া রইলাম পরের দেশে। আপসোস !!

ত্রিশ লক্ষ শহীদ এবং দুই লাখের মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের একটি পতাকা । পেয়েছি স্বাধীন সার্বভৌম একটি দেশ , একটি মানচিত্র । স্বাধীনতার অর্জন করলেও , কুচক্রী আর স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্রে স্বাধীনের মাত্র চার বছরের মাথায় আমরা হারাই আমাদের স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে । এরপর থেকেই স্বাধীনতার পক্ষ শক্তিকে একের পর এক ষড়যন্ত্র করে , দমিয়ে মুছে ফেলতে চেয়েছিল বাংলার মাটি থেকে ।

কিন্তু পারে নি , এইদেশের মুক্তিকামী জনতার বুকবাধা সাহস এবং সততার কাছে বার বার স্বাধীনতা বিরোধীরাই হেরেছে । পবিত্র ধর্ম ইসলামের অপব্যাখ্যাকে পূঁজি করে বরাবরই তাঁরা মানুষের মাজে বিভেদ সৃষ্টি করেছে সময়ে সময়ে ... মহান মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী একদল হায়েনাদের বিচারের জন্য এখন যখন পুরোজাতি ঐক্যবদ্ধ হয়েছিল তখন , আবারো তাঁরা ধর্মকে পূঁজি করেই মানুষকে সাংঘর্ষিক করে তুলেছে । মানুষের মাজে বর্তমান সময়ের বিভেদটা তাদের মিথ্যা অপপ্রচারেই কারনেই সৃষ্টি হয়েছে ... এমত অবস্থায় , বর্তমান সরকারের চোখে পরার মত উন্নয়ন কর্মকান্ড দেখা গেলেও , তাদের ধর্ম নিয়ে মিথ্যা অপপ্রচারের কারনে কোনটাই মানুষের সামনে আসছে না তেমন জোরালো ভাবে । । যার কারনে আওয়ামীলীগসহ , মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির লোকজন জোরে শোরেই সরকারের উন্নয়ন চিত্র এবং তাদের মিথ্যা অপপ্রচারের জবাব দিতে অনলাইনে-অফলাইনে প্রচারের কাজে নেমেছে ... প্রকাশ্যে এবং মুখোশধারী দেশবিরোধীদের হাতে যেহেতু আমাদে স্বাধীনতা , ত্রিশ লক্ষ শহীদের মান , জাতীয় পতাকা নিরাপদ নয় তাই , স্বাধীনতার পক্ষশক্তির এমন প্রচারকে অনলাইনের আনাচে-কানাচে এবং অফলাইনে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাজে প্রচারের আহবান জানাই সকলকে ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।