শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে তারা তেমন পিছিয়েও নেই। ১১টি করে ম্যাচ খেলে বর্তমান চ্যাম্পিয়ন বার্সার সংগ্রহ ৩১ পয়েন্ট। আতলেতিকোর পয়েন্ট ৩০। ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।
বৃহস্পতিবার রাতে গ্রানাদার মাঠে আতলেতিকোর দুটো গোলেরই জন্ম পেনাল্টি থেকে।
৩৮ মিনিটে দিয়েগো কস্তার সফল পেনাল্টি এগিয়ে দেয় অতিথিদের। সম্প্রতি জন্মভূমি ব্রাজিলের বদলে স্পেনের হয়ে খেলার সিদ্ধান্ত নেয়া কস্তার এবারের লা লিগায় এটি দ্বাদশ গোল। ১১ গোল করা ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে তিনি এখন এককভাবে লিগের সর্বোচ্চ গোলদাতা।
৭৮ মিনিটে পেনাল্টি থেকেই আতলেতিকোকে ২-০ গোলে এগিয়ে দেন দাভিদ ভিয়া।
৯০ মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফিলিপে লুইস জোড়া হলুদ কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় অতিথিরা।
পরমুহূর্তেই নাইজেরিয়ান স্ট্রাইকার ওদিয়ন ইগালো ব্যবধান কমান কিন্তু সমতায় ফিরতে পারেনি স্বাগতিকরা।
লা লিগার অন্যান্য ম্যাচে গেতাফে ২-০ গোলে ভিয়ারিয়ালকে হারিয়েছে। আর আথলেতিক বিলবাও ও এলচের মধ্যকার ম্যাচটি ২-২ এবং বেতিস ও লেভান্তের মধ্যকার ম্যাচটি গোলশূণ্য ড্র হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।