আমাদের কথা খুঁজে নিন

   

৮৪ ঘণ্টার হরতালের শেষ দিন আজ

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের টানা ৮৪ ঘণ্টার হরতালের শেষ দিন আজ। গতকাল নগরীর কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও, ঢিলে ঢালাভাবে পালিত হচ্ছে হরতাল।

ভোরে মিরপুর মাজার রোডে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় হরতাল সমর্থকরা গাড়ি ভাঙার চেষ্টা করে, পুলিশ বাঁধা দেয়। এছাড়া মিছিল কিংবা পিকেটিংয়ের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে, যেকোনো প্রকার নাশকতা ঠেকাতে, রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অন্যদিনের মতো, নগরীতে আজও সীমিত আকারে যান চলাচল করছে।

সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার ঝাগুরঝুলিতে রাস্তায় আগুন জালিয়ে অবরোধ করে স্থানীয় ছাত্রদল। এসময় মহাসড়ক এলাকায় হরতালের সমর্থনে মিছিল করে তারা। লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে হরতালকারীরা এসময় অন্ত ১৫টি ককটেল বিস্ফোরন ঘটনা ঘটে।

সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় হালকা কিছু যানবাহন চলাচল করলেও তা স্বাভাবিকের চেয়ে অনেক কম। নাশকতা ঠেকাতে নগরীতে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।  

রাজশাহীতে সকালে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে মহানগর বিএনপি। এছাড়া খুলনা ও  বগুড়ায় ঢিলেঢালাভাবে চলছে হরতাল।

উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গত রোববার সকাল থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত সারাদেশে হরতাল ডাকে ১৮ দল।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।