_______--মৃত--________
ধরো , শিশির এনে দিতে বললাম
বদলে; ৭১টা চুমু দিতে পারি গুনে গুনে!
দেবেতো?
ধরো, ভিসুভিয়াসের জ্বলজ্বলে রংগুলো এনে দিতে বললাম
বদলে; হাত ধরে হারিয়ে যেতে পারি সিমানাহীন অসীমে...
দেবে এনে?
আকাশের বুকে ঘর বানিয়ে
শান্তিতে কটা রাত ঘুমোতে চাই যদি
তোমার বুক বালিশ বানিয়ে সিথানে আমার
...রাখবে কী ইচ্ছেটা বলো??
রাখে না...
রাখে না কেউ কথা
একা রাতের ফোনকল বেজে যায় অহর্নিশ
তিতির পাখির বুকে ফিরে যাওয়ার স্মৃতি
সাদা খাম ,অলিখিত চিঠি
আর জানালার কার্নিশে পড়ে থাকে বিষণ্ণতা!!!
১৩/১১/২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।