৩২ ফুট আকৃতির মানব কঙ্কাল (পবিত্র কোরআন শরীফের লেখার আরেকটি প্রমান)
সৌদি আরবের রব-উল-খালিতে (উন্মুক্ত প্রান্তর) প্রাপ্ত ১০ মিটার (৩১.৮০ ফুট) লম্বা কঙ্কালটি পবিত্র কুরআনে বর্ণিত আদ জাতির কোনো ব্যক্তির বলে মনে করছেন আলেম সমাজ।
২০০৪ সালে বহুজাতিক জ্বালানি কোম্পানি আরামকো গ্যাস অনুসন্ধানের সময় কঙ্কালটিসহ ওই এলাকার প্রত্নতাত্ত্বিক প্রমাণগুলোর খোঁজ পায়। ওই আবিষ্কারের পরপরই সৌদি সামরিক বাহিনী স্থানটি ঘেরাও করে রাখে এবং অনুমতি ছাড়া কাউকে সেখানে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
অবশ্য সৌদি সামরিকবাহিনী বিমান থেকে নেয়া ওই এলাকার কিছু ছবি প্রকাশ করেছে। সৌদি আরবের আলেমরা জানিয়েছেন, ওই প্রান্তরে পাওয়া নমুনাগুলো আদ জাতির ধ্বংসাবশেষ।
পবিত্র কুরআন এবং অন্যান্য সূত্রে বলা হয়েছে, আদ জাতির লোকেরা ছিল খুবই লম্বা, বিশাল ও অত্যন্ত শক্তিশালী ছিল। তারা এত শক্তিধর ছিল যে এক হাতেই বড় বড় বৃক্ষ উপড়ে ফেলতে পারত। বিশাল ওই কঙ্কালই পবিত্র কুরআনের দেয়া তথ্যের প্রমাণ দিচ্ছে। আধুনিক ইতিহাসে যেখানে দীর্ঘতম মানুষটির দৈর্ঘ পাওয়া যাচ্ছে ৯ ফুট (২.৭৪ মিটার)। তিনি যুক্তরাষ্ট্রের রবার্ট ওয়াডলো (১৯১৮-১৯৪০)।
সেখানে প্রায় ৩২ ফুট লম্বা মানুষের কঙ্কাল পাওয়া নিশ্চিতভাবেই পবিত্র কুরআনের সত্যতার প্রমাণবাহী। পবিত্র কুরআনে বলা হয়েছে, তিনি (আল্লাহ) এত বিশাল আকৃতির মানুষ আর কখনও পাঠাননি।
পবিত্র কুরআনের সূরা আ’রাফে বলা হয়েছে : ‘তোমরা স্মরণ করো, যখন তোমাদের আদ জাতির পরে সর্দার করেছেন; তোমাদের পৃথিবীতে ঠিকানা দিয়েছেন। তোমরা নরম মাটিতে অট্টালিকা নির্মাণ করো এবং পর্বত খনন করে প্রকোষ্ঠ নির্মাণ করো। তাই, আল্লাহর অনুগ্রহ স্মরণ করো এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি কোরো না।
’
আল-কুরআনের বেশ কয়েক স্থানে এসব দৈহিকভাবে উন্নত জাতির কথা বর্ননা করা হয়েছে যা কিছু তাফসির সহকারে দেয়া হল নিচে-
৬) তুমি কি দেখনি
৭) তোমার রব সুউচ্চ স্তম্ভের অধিকারী আদে - ইরামের৩ সাথে কি আচরণ করেছেন ,
৩. ' আদে ইরাম ' বলতে আদ জাতির সেই প্রাচীন ধারাটির কথা বুঝানো হয়েছে যাকে কুরআন মজীদ ও আরবের ইতিহাসে ' আদে উলা ' (প্রথম ) বলা হয়েছে। সূরা আন নাজমে বলা হয়েছে : "আর তিনি প্রাচীন আদ জাতিকে ধবংস করেছেন । " ( ৫০ আয়াত ) অর্থাৎ সেই আদ জাতিকে যাদের কাছে হযরত হূদ আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল এবং যাদের ওপর আযাব নাযিল হয়েছিল। অন্যদিকে এই জাতির যেসব লোক আযাব থেকে রেহাই পাওয়ার পর নিজেদের জাতি সত্তার সমৃদ্ধি সাধন করেছিল , আরবের ইতিহাসে তাদেরকে ' আদ উখরা ' ( দ্বিতীয় আদ ) নামে অভিহিত করা হয়েছে । প্রাচীন আদ জাতিকে " আদে ইরাম " বলার কারণ হচ্ছে এই যে , তারা সিরিয় বংশজাত আদদের সেই বংশধারার সাথে সম্পর্কিত যাদের উদ্ভব হয়েছিল নূহ আলাইহিস সালামের নাতি ও সামের ছেলে ইরাম থেকে ।
ইতিহাসে আদদের এই মাখার আরো কয়েকটি উপশাখা প্রসিদ্ধি অর্জন করেছে। সামূদ এদের অন্যতম। কুরআনে এই জাতিটির উল্লেখ করা হয়েছে। দ্বিতীয়টি হচ্ছে আরমিয়ান ( Arameana) জাতি । এরা প্রথমে সিরিয়ার উত্তর এলাকায় বসবাস করতো।
এদের ভাষা আরামী (Aramic)। সিরিয়ার ভাষাগুলোর মধ্যে এই ভাষাটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।
আদের জন্য ' যাতুল ইমাদ ' ( সুউচ্চ স্তম্ভের অধিকারী ) শব্দ ব্যবহার করা হয়েছে। কারণ তারা বড় বড় উঁচু উঁচু ইমারত তৈরি করতো। দুনিয়ায় তারাই সর্বপ্রথম উঁচু উঁচু স্তম্ভের ওপর ইমারত নির্মাণ করার কাজ শুরু করে।
কুরআন মজীদের অন্য জায়গায় তাদের এই বৈশিষ্টকে নিম্নোক্তভাবে বর্ণনা করা হয়েছে " হযরত হূদ ( আ ) তাদেরকে বলেন ,
" তোমাদের এ কেমন অবস্থা , প্রত্যেক উঁচু জায়গায় অনর্থক একটি স্মৃতিগৃহ তৈরি করছো এবং বড় বড় প্রসাদ নির্মাণ করছো , যেন তোমরা চিরকাল এখানে থাকবে। " ( আশ শু' আরা , ১২৮ - ১২৯ )
.
৮) যাদের মতো কোন জাতি দুনিয়ার কোন দেশে সৃষ্টি করা হয়নি ? ৪
৪. অর্থাৎ তারা সমকালীন জাতিদের মধ্যে ছিল একটি তুলনাবিহীন জাতি। শক্তি শৌর্য - বীর্য , গৌরব ও আড়ম্বরের দিক দিয়ে সে যুগে সারা দুনিয়ায় কোন জাতির তাদের সমকক্ষ ছিল না। কুরআনের অন্যান্য স্থানে তাদের সম্পর্কে বলা হয়েছে :
" দৈহিক গঠনের দিক দিয়ে তোমাদের অবয়বকে অত্যন্ত সমৃদ্ধ করেছেন। ( আল আরফ , ৬৯ )
" আর তাদের ব্যাপারে বলতে গেলে বলতে হয় , তারা কোন অধিকার ছাড়াই পৃথিবীর বুকে নিজেদের শ্রেষ্ঠত্বের অহংকার করেছে।
তারা বলেছে : কে আছে আমাদের চাইতে বেশী শক্তিশালী ৷ " ( হা মীম সাজদাহ , ১৫ )
আর তোমরা যখন কারোর উপর তাহ উঠিয়েছো প্রবল পরাক্রান্ত হয়েই উঠিয়েছো । " ( আশ শু'আরা , ১৩০ )
﴿وَثَمُودَ الَّذِينَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِ﴾
৯) আর সামূদের সাথে , যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল ?
আর সূরা শু’আরায় তাদের আদ জাতির কারিগরি উন্নতি ও সমৃদ্ধির বর্ণনা দিয়ে বলা হয়েছে, ‘তাদের কাছে প্রেরিত নবী হুদকে স্বীকার না করায় তাদের ধ্বংস করে দেয়া হয়েছে : নবীকে তারা মিথ্যাবাদী বলতে লাগল এবং আমি তাদের নিপাত করে দিলাম। এতে অবশ্যই নিদর্শন আছে; কিন্তু` তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
সুবহানআল্লাহ। ।
এই নিদর্শন দেখতে পেয়ে এবং আপনাদের সাথে শেয়ার করতে পারায় নিজেকে ভাগ্যবান মনে করছি। ।
reference :- At the beginning of 1990, press-releases in the well-known newspapers of the world declared "Fabled Lost Arabian city found," "Arabian city of Legend found" and "The Atlantis of the Sands, Ubar." What rendered this archaeological find particularly intriguing was the fact that this city is mentioned in the Qur'an.
একটি ঘোষনা-
প্রিয় বন্ধুরা আসসালামুআলাইকুম রাহমাতুল্লাহে ওয়াবারাকাতুহু,
অনেকদিন পর প্রায় দীর্ঘ ৪ মাস পর আসলাম আপনাদের সেবায় আমাদের দেশের সেরা তথ্যপ্রযুক্তি টেকটিউনসের মাধ্যমে। আপনারা হয়তো অনেকে জানেন আমরা দেশে সর্বপ্রথম সাফল্যের সাথে বাংলা হাদিস সফটওয়্যার প্রকাশ করেছি গত বছরের শেষ হতে। আমরা একটি টিম গঠন করেছি নাম DBHT-( ডিজিটাল বাংলা হাদিস টিম)।
দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমরা অনেক দুর এগিয়ে গিয়েছি। আমাদের টিমে দেশ বিদেশের অনেকেই নিঃসার্থভাবে আল্লাহর খুশি ও পুরষ্কারে প্রত্যাশায় কাজ করে যাচ্ছেন অবিরত। আলহামদুলিল্লাহ যেহেতু সফটি তিনটি ভাষায় অনুদিত হয়েছে (আরবী, বাংলা ও ইংলিশ) ভাষায় আপনাদের খেদমতে এ সফটওয়্যারটি পেশ করার তাওফিক দিয়েছেন। সমগ্র মানবজাতির জন্যএ সফটি সম্পূর্ন free এবং অর্থনৈতিক ব্যবসামুক্ত।
আগেই উল্লেখ্য যে আমাদের অনলাইনের হাদিসের কাজ আলহামদুলিল্লাহ অনেকদুর এগিয়েছে, আপনাদের অভিভাদন জানাচ্ছি আমাদের অনলাইনের হাদিস ওয়েবসাইটে।
আমাদের শ্রদ্ধেয় রোকন ভাই অনেক ব্যস্ততার মাঝেও যথেষ্ঠ সময় ও যত্ন নিয়ে ওয়েব সাইটটিকে হাদিসের অনলাইনের সমৃদ্ধ ডাটাবেজে পরিনত করেছেন ও অবিরাম উৎসাহের সাথে কাজ করে চলেছেন।
যেহেতু প্রায় ৪ মাস পর আমাদের ৩য় ভার্সন বের হয়েছে ভূল-ত্রুটি থাকাটাই স্বাভাবিক। নতুন ব্যবহারকারীদের জন্য আলাদা একটা ফাইলে ছবি আকারে ব্যবহার পদ্বতি দেখানো হয়েছে যা অতি সহজ। আমরা এখনো বানান ভূলগুলো শুদ্ধ করছি। আপনাদের নিকট অনুরোধ থাকবে যদি কোন ভূল দেখতে পান আমাদের অতি স্বত্তর জানাবেন নিম্নলিখিত মেলে।
কিছুদিন পর পর আপনাদের নতুন আপডেট ভার্সন জানাতে পারবো বলে আশা করি ইনশাআল্লাহ। লোডশেডিং-এর কারনে আমাদের আপডেট সময় ৬০% বেড়ে গিয়েছিল ।
দেশের বিভিন্ন প্রান্তের সম্মানিত ভায়েরা বিনা পারিশ্রমিকে অক্লান্ত পরিশ্রম করে অতি দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছেন যার বেশিরভাই ছাত্র। আমাদের উদ্দেশ্য ২৮ কোটি বাংলাভাষীর জন্য সম্পূর্ন বিনামূল্যে বাংলা হাদিসের ইউনিকোড সফটওয়্যার ও ৭৫০ কোটি মানুষের জন্য আরবী ও ইংলিশ ভাষায় ইউনিকোড সফটওয়্যার সৃষ্টি করা যা আমাদের জানামতে আমরাই পৃথিবীকে সর্বপ্রথম। ইনশাআল্লাহ আমরা EPub, Mobi Application, IPhone Apps, Android Apps, jQuery Mobile template, Amazon Kindle তৈরী করছি ও কয়েকদিনের মধ্যে আপনাদের সেবায় পৌছাঁতে পারবো বলে আশা রাখি।
আল্লাহর রহমতে আমরা আরো সহিহ হাদিস ডিজিটালাইজড করছি। আমাদের আরো নতুন “হাদিস এন্ট্রি সেচ্ছাসেবক” প্রয়োজন। এ মহৎ কাজে আমাদের সহোযোগিতা করুন ও অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করুন। আর কথা না বাড়িয়ে আপনাদের খেদমতে বিভিন্ন স্থানে সফটটি লোড করে দিয়েছি যাতে একটি লিংক কাজ না করলে অন্যটি কাজ করবে ইনশাআল্লাহ। তবুও সমস্যা হলে আমাদের জানাবেন, আমরা সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ।
download.com- এ আমাদের এ সফটটি আছে সেটাতে 0.3 ভার্সন আসতে একটু সময় লাগবে। যদি নিচের লিংকে সব ওভার লোড দেখায় ও লিংক বন্ধ হয়ে যায় অনুরোধ থাকবে কয়েকদিন অপেক্ষা করে download.com- এর লিংক হতে লোড করার জন্য। কারন এ লিংকে আনলিমিটেড লোড করা যায়। আমাদের
DBHT-( ডিজিটাল বাংলা হাদিস টিম) এ সকল সদস্যদের জন্য দোআ করবেন। নিচে আপনাদের বিভিন্ন লোড সেন্টারের লিংক দিলাম, ক্লিক করলে আপনি সরাসরি ডাউনলোড লিংকে চলে যাবেন সা ইজ ৫২ মেগাবাইট-
মিডিয়া ফায়ার লিংক-১
মিডিয়া ফায়ার লিংক-২
ড্রপ বক্স লিংক- ১
হাদিস বিডি.কম লিংক
উপরোক্ত লিংকগুলি শুধু মাত্র হাদিস অফলাইন সফটের জন্য নিচে আরেকটি লিংক দিলাম যেটাতে আপনি হাদিস ছাড়াও ইংলিশ আর্টিকেল+ প্রশ্নোত্তর পর্ব (শায়খ মুন্নাজিদ্দের)+ বাংলা আরিটকেল পাবেন সাইজ ১১০ মেগাবাইট
হাদিস সফটওয়্যার+ ইংলিশ আর্টিকেল+ প্রশ্নোত্তর পর্ব (শায়খ মুন্নাজিদ্দের)+ বাংলা আর্টিকেল (ক্লিক করুন)
হাদিস সফটওয়্যারে আমরা যা যা সন্নিবিশিত করার প্রষ্টো করেছি এবং এখনো করছি তার লিষ্ট নিচে দেয়া হল-
1) Sahih Bukhari 15) Adabul Mufrad
2) Sahih Muslim 16) Hisnul Muslim
3) Riyad Us Saleheen 17) Jame-at-Tirmidi
4) Bulugul Maram 18) Fatwa software
5) Imam Nawawi's 40 Hadith 19) English Aritcle software
6) Sahih Hadith Qudsi 20) Bangla Article software
7) Sunane Nasayee
8) Ibn Majah
9) Jaif o Jaal Hadith series
10) Musnad-e-Ahmed
11) Mishkat sharif
12) Sunane Abu Dauwd
13) Muttah Malilk
14) Shamali-e-Muhammadia
আপনাদের নিকট দোআ প্রত্যাশায় ।
DBHT-( ডিজিটাল বাংলা হাদিস টিম)
শাহরিয়ার আজম
মেইল এড্রেস- rub_sanjida@yahoo.com sharearazam01@facebook.com
Mob-01735727416 / 01840102613
http://www.facebook.com/pages/DBHT/603417713008497
এ সফটওয়্যার আপডেট নিম্নলিখিত ওয়েবে পাওয়া যাবে-
facebook.com/dbht1
http://islamk-janun.blogspot.com/
http://www.hadithbd.com/
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।