আমাদের কথা খুঁজে নিন

   

এইচ টি ইমামের বাসার সামনে ছাত্রলীগের বিক্ষোভ

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন-বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামের বাসার সামনে বিক্ষোভ করছেন ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা। ৩৩তম বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ না হওয়ায় তাঁরা বিক্ষোভ করছেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর রমনা এলাকার হেয়ার রোডে এইচ টি ইমামের বাসার সামনে ছাত্রলীগের ২০ জন নেতা-কর্মী জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। বাসার ভেতরে যাওয়ার জন্য তাঁরা দারোয়ানদের দরজা খুলে দিতে বলেন। দরজা না খোলায় ছাত্রলীগের নেতাদের সঙ্গে দারোয়ানদের কথা-কাটাকাটি হয়।

পরে কথা বলার জন্য এইচ টি ইমাম ছাত্রলীগের কয়েকজন নেতাকে বাসার ভেতরে নিয়ে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁরা ভেতরে ছিলেন।
ঘটনাস্থলে এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাসুদ হোসেন, যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ ও কৃষিবিষয়ক সম্পাদক রাইসুল ইসলাম জুয়েল। তাঁরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবছর যত শিক্ষার্থী বিসিএসে উত্তীর্ণ হন, এবার তার ছিটেফোঁটাও হয়নি। অথচ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী বিসিএসে উত্তীর্ণ হয়েছেন।

ওই ছাত্রনেতাদের দাবি, যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁদের নিয়োগ দেওয়া হয়নি। কারণ, ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিতে পদ ফাঁকা হবে।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।