আসসালামু আলাইকুম। টেকটিউনসে স্বাগতম। সাধারণ কাজে ব্যবহারের জন্য যারা দীর্ঘক্ষণ চার্জ থাকে এমন মোবাইল খুজছেন, পোস্টটি তাদের জন্য। এ উদ্দেশ্যে আজ আলোচনা করছি সিম্ফোনি ডি-১৩০ মডেলের মোবাইল নিয়ে। Symphony D-130 মোবাইলটির পূর্ণ ফিচার তাদের ওয়েবসাইটে বিস্তারিতভাবে দেওয়া আছে।
বাংলাদেশের বাজারে মোবাইলটি ২০১৩ সালের মে মাসে বিক্রয় শুরু হয়। ফিচার অনুযায়ী এটি খুব বেশি ভালো মানের মোবাইল নয়। তাই সেটটির দামও বাংলাদেশে অন্যান্য মোবাইলের তুলনায় কম। মাত্র ২৫৯০ টাকা। তবে যে বাজারে মাত্র ১০০০ টাকায় অনায়াসে নতুন মোবাইল সেট পাওয়া যায়, সেই বাজারে ২৫৯০ টাকাও অনেক বেশি।
স্পেসিফিকেশনঃ সিম্ফোনি ডি ১৩০; লং ব্যাটারি।
স্পেসিফিকেশনঃ সিম্ফোনি ডি ১৩০; লং ব্যাটারি।
আসুন, সেটটির কিছু দিক নিয়ে আলোচনা করি। সেটটির প্রধান আকর্ষণ হলো এর লং-ব্যাটারি। দৈহিক গঠন ও কাজ, দুটো দিকেই এটি লং! ৩০০০ মিলি অ্যাম্পিয়ারের এই লিথিয়াম-আয়ন ব্যাটারিটি দীর্ঘ দিন চার্জ সংরক্ষণ করতে পারে।
সাধারণভাবে কথা বলতে চাইলে একবার চার্জের পর অনায়াসে সপ্তাহ দুয়েক পার হয়ে যাবে। এই দিকটিই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। তবে অডিও, ভিডিও এবং রেডিও চালালে মোটামোটি চার-পাঁচ দিন চলে যায়।
আসুন, ফোনটির কিছু ছবি দেখি-
ছবিঃ ১। সিম্ফোনি ডি ১৩০
ছবিঃ ২।
আমার ব্যবহার করা সিম্ফোনি ডি ১৩০
ছবিঃ ৩। আমার ব্যবহার করা সেটটির ব্যাটারি সাইজ হাইলাইট করা হয়েছে।
এতক্ষণ সময় দিয়ে টিউনটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। হাতে সময় থাকলে আমার সাইটটিতে ঘুরে আসতে পারেন। আমার সাইট লেটেস্টবাংলা.কম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।