আমাদের কথা খুঁজে নিন

   

"দেহ কেন্দ্রিক ভালবাসা আর আত্মকেন্দ্রিক ধর্ম"

I am the master of my fate, I am the captain of my soul.

আমাদের ধর্মটারে সস্তা থেইক্কা সস্তাতর বানাইয়া ফেলতেছি দিন দিন। ভালবাসার চেয়েও সস্তায় বোধকরি এখন ধর্মীয় মূল্যবোধ পাওয়া যায়। আর ধর্মের ব্যাপারেতো বাঙ্গালী সৃষ্টির শুরু থেকেই দূর্বল। আর যাই হোক কোন ধর্ষক ধর্ষণের পরে দাড়ি টুপি লাগাইয়া হুজুর সাজলে তার ভিতরের ধর্ষক পাল্টাক আর নাই পাল্টাক আমরা ঠিকি ধারণা পাল্টাই তার সম্পর্কে। সহজেই বিশ্বাস করি সবাইকে।

সহজেই বিশ্বাস করি ধর্মের নামে যে কোন কুকর্ম কেও। কেউ জানতে চাইতেই পারে, ভালবাসা আর ধর্ম দুইটা বিষয়কে কেন একসাথে টানলাম? কারণ এই দুইটারই মূল বিশ্বাস। আর আগেই বলেছি, আমরা সহজেই বিশ্বাস করি। সবাইকে বিশ্বাস করতে চাই। ধার্মিক মানুষদের জন্যে এই পোস্ট না।

এই পোস্ট তাদের জন্যে যারা দিনের বেলায় ধার্মিক সাজে আর রাতের আধারে কোন পতিতালয়ে দেহের চাহিদা মিটায়। এই পোস্ট তাদের জন্যে যারা ধার্মিক হিসেবে গলা ফাটাইয়া চিৎকার করে, তারপরে গার্লফ্রেন্ড নামক বস্তুর ফোন আসলে (বাসায় কেউ নাই, বাসা খালি টাইপের খবর পাওয়ার পরে) দৌড়াইয়া ছুইটা যায়। এই পোস্ট তাদের জন্যে যারা ধর্মের দোহাই দিয়ে রাজনীতিকে একটা নোংড়া নর্দমার কীটে পরিণত করে। এই পোস্ট তাদের জন্যে যারা জাত গেল জাত গেল বলে চিৎকার করে সারাদিন, দিন শেষে ঠিকই পর্ণগ্রাফীতে নিজের লালসা পূর্ণ করে। এই পোস্ট তাদের জন্যে যারা ভালবাসা বলতে বুঝে শুধুই দৈহিক চাহিদার খোরাক।

মনের চাহিদা, সে চিন্তা নাহয় পরে হবে। এই পোস্ট তাদের জন্যে যাদের কাছে ভালবাসা দেহ কেন্দ্রিক আর ধর্ম আত্মকেন্দ্রিক। কি কারণে এই লেখা তা নিজেও জানিনা, অবজার্ভেশন হইতে পারে। কারো ভাল না লাগলে কিছুই করার নাই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।