আমাদের কথা খুঁজে নিন

   

সাভার-আশুলিয়া-ধামরাইয়ে যৌথ বাহিনীর অভিযান, গ্রেফতার ২৭

সাভার-আশুলিয়া-ধামরাইয়ের বিভিন্ন স্থানে শুক্রবার রাতভর অভিযান চালিয়ে পৌর মেয়র ও দুই কাউন্সিলরসহ বিএনপি-জামায়াতের ২৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

জানা গেছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাভার-আশুলিয়া-ধামরাইয়ে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিএনপি- জামায়াতের ২৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

এদের মধ্যে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি ও সবুজবাগ মহল্লায় অভিযান চালিয়ে যুবদল নেতা ও পৌর কাউন্সিলর মশিউর রহমান খান সম্রাট, পৌর কাউন্সিলর খোরশেদ আলমসহ ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া ধামরাইয়ে পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জুসহ ৬ জনকে এবং আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।