আমাদের কথা খুঁজে নিন

   

ফাজিল+আমি=ফাইজলামি

আমি কেউ নই , আমি শরীরের ভিতরে শরীর , গাছের ভিতরে গাছ , এই অনন্ত দিনরাত্রির মধ্যে একটি বুদ্বুদ । আমি মানুষের মতো কিন্তু মানুষ না ।

এই কাজী ভাইয়া—
সারাদিন ফুংফাং নাই কাজ খাইয়া
লোকে বলে ঠিক করো মাথাটাকে চাইয়া
পাবনাতে যাইয়া,
পাবনার লোক নয়; লোক চাটগাঁইয়া।

মাঝে মাঝে নয় ছয়, ছন্দে মাতাল হয়
তারপরে লোকে কয়— হয় না তো শিক্ষা
কাজী বলে প্রয়োজনে করবে সে ভিক্ষা,
কবিতার প্রেমে পড়ে দেয়না পরীক্ষা।
পরীক্ষার শেষে বলে— ওহ গড, শিট্!
অতপর কবিতাতে ছুঁড়ে মারে ইট।

সারাদিন ঘুম যায় রাতভর জাইগ্যা
কবিতার লাইগ্যা
কবিতা সে দিবে কারে গেছে তো সে ভাইগ্যা।

এই কাজী ভাইয়া—
তারে মোটে দেয়না দাম এলাকার মাইয়া
কত রকম বেশ ধরে ছড়া-গান গাইয়া,
এই লেখার নালিশ হবে যদি দেখে চাইয়া—
তার বড় ভাইয়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।