মরে গিয়েও তোমারে অশেষ করেছো ,
আমাদের মনে অমর হয়েছো।
পার্থিব বিড়ম্বনা তোমাকে স্পর্শ করেনাকো আর!
হয়তো কোন গভীর না পাওয়া নিয়ে এ অগস্ত্য যাত্রা তোমার।
বুকের গভীরে লালিত দুঃসহ কোন কিছু
নিয়েছিলো তোমার পিছু;
কুড়ে কুড়ে খেয়েছে তোমায়
তারপরও অকাতরে বিলিয়েছো যা আছে তোমার।
চিরকুমার তুমি !
হয়তো তোমার মনে দুঃসহ জ্বালাছিল প্রেমছিল
যারা মেরে ফেলেছিল তোমার আত্মা মৃত্যুর অনেক আগেই।
অসময়ে ঝরে গেলে সে কারণেই!!
জ্যোৎস্নারতের অপার মুগ্ধতা ছিল দুচোখে তোমার;
হৃদয়ে তার বাতায়ন;
প্রশ্ন ছুড়েছো
কবিতার ছলে,
মিছে নয় জীবনের রসায়ন,
জোৎস্না রাতে কেন মুগ্ধ এ নয়ন।
মেনে নিয়েছি সবিতা।
আমারও প্রশ্ন আছে!
মরে যেতে পারে দেহ,প্রেম কি মরে যায়?
দারুণ ব্যথায় মরে গেছে অপাঙতেয় এক আত্না নিদারুণ অবহেলার।
যদি বুঝে থাকে মন,
প্রাণের সখা যে জন-
শুধু মরীচিকা নিষ্ঠুর প্রহসন-
মরে গিয়ে অমর হয়েছো
হে গুণীজন!
জানে বিধাতায়,
অক্ষয় সৃষ্টি তোমার
সেগুলো কভু মরে নাই।
জানি শুধু মরণে অমর হয়না সবে
তাহলে মরে যেতাম সেই কবে।
মরনে মরনে অস্থায়ী সব নশ্বর
সেই মরাটি মরে গিয়ে তুমি হয়ে গেলে অবিনশ্বর।
হে অগ্রজ, শ্রদ্ধাঞ্জলী তোমায়;
সুখে থাকো না ফেরার দেশে কোন সে অজানায়।
উৎসর্গ :-শ্রদ্ধেয় ইমন জোবায়ের ভাই। তার রুহের মাগফিরাত কামনা করি ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।