জানি না কেন লিখি! তবু লিখি মনের খেয়ালে, পরিবর্তন করার মানসে, পরিবর্তিত হওয়ার মানসে। যদিও জানি সব ব্যর্থ হচ্ছে। তবুও আমি আছি সেদিনের সেই আলোকময় প্রত্যুষার আগমনের অপেক্ষায়
সারাদিন টেলিভিশনগুলোতে দেখলাম ভোটার নাই। কিন্তু রাতের বেলা শুনছি ব্যাপক ভোট কাস্ট হয়েছে। এটা যে এক ধরনের ধাপ্পাবাজি তা আর বলা লাগে না। কিন্তু দু:খ লাগে এই কারণে যে, চুরি করবি কর কিন্তু এমন চুরি করবি কেন যাতে ধরা পেয়ে যাবি? সরকারের ভূমিকাটা অবশ্য অনেকটা এই বুদ্ধিহীন চোরের মতই হয়ে গেল। দেশে এতগুলো ২৪ ঘণ্টার টিভি চ্যানেল খোলা রেখে, এতগুলো ইন্টারনেট ভিত্তিক সংবাদপত্র চালু রেখে দু'নম্বরী করাটা ঠিক হয়নি। অবশ্য আমার হাতে ক্ষমতা, অতএব যা খুশি তাই করবো মনে করলে কিচ্ছু বলার নেই। তবে এই চ্যানেল এবং সংবাদ মাধ্যমগুলো বন্ধ করে দিয়ে এসব করা উচিত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।