জেগে থাকা শ্রদ্ধার নিয়ে ফুলঝুরি, যারা দিয়ে গেছ প্রাণ- সেই ত্যাগ অম্লান বিজয়ের ক্ষণে আজ তোমাদের স্মরি।
বুঝতে যদি নাই বা পার
দুঃখ ব্যথা ভার,
কেমন তুমি অন্তর্যামী
হে প্রভূ আমার।
পাপ যদিবা নাইতো করি
করবে কাকে ক্ষমা,
তোমার রহম করম সবই
থেকে যাবে জমা।
হস্ত যদি নাইবা তুলি
দেবে কাকে ভরে,
বুঝনা যে কেন তুমি
কী আছে অন্তরে।
গলা ছেড়ে বলে-বল
কীইবা হবে আর,
জান তুমি সবই খোদা
অন্তরে আমার।
রুক্ষ্ণ পথে চলতে গিয়ে
মনটা তারও বেশী,
লড়তে গিয়ে দুঃখ জরায়
যুঝতে দিবা নিশি।
হারিয়েছি বিশ্বাস আর
হারিয়েছি দিশা,
গোলকধাঁধায় ঘুরছি যেন
শুধুই অমানিশা।
জানই তুমি সুখের সময়
স্মরিনা তোমায়,
দুঃখ এলেই সবটা ছেড়ে
তোমার পানে চাই।
নাম যে আছে তোমার জানি
একটা ক্ষমাশীল,
তাইতো চেয়ে তোমার পানে
আছে আমার দিল্।
রহমান আর রহীম বলে
ডাকি গো তোমায়,
একটু যদি দয়া কর
আমার তরে হায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।