নিউজে হেডলাইন বলে বি-এন-পি,জামায়াত, আওয়ামলীগ, হেফাজতের কর্মী মারা গিয়েছে !
কিন্তু, কেউ কেন বলেনা একজন মানুষ মারা গিয়েছে ?
এই তৃতীয় বিশ্বের দেশটাতে সংসারের একজন পুরুষ সদস্য মারা যাওয়া মানে, একটা সংসার পঙ্গু হয়ে যাওয়া , সংসারের সদস্যদের জন্য অনির্দিষ্টকালের অনিশ্চয়তা, দারিদ্র, ক্ষুধা, আত্মীয় স্বজনের কৃতদাশ হয়ে বেঁচে থাকার যন্ত্রণা নেমে আসা , সন্তানগুলো স্কুল ছেড়ে পথশিশু হয়ে যাওয়া ।
একপক্ষ যখন অন্যপক্ষের উইকেট ফেলার খুশীতে লাফালাফি করে, তখন চুপিচুপি ইতিহাস লিখে রাখে এই এই কারনে... এর এর গুলিতে... এত এত জন নিহত ।
কে জিতল কে হারল জানি না, তবে এটা নিশ্চিত মানবতা বহু আগেই হেরে গেছে এই দেশে ! আসলে আমরা কি সভ্যতার শিখরে উঠছি, নাকি সভ্যতা ধ্বংসের দিকে দ্রুত ছুটে যাচ্ছি ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।