পুন:ভোট সম্পন্ন হওয়া সাত আসনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করছে নির্বাচন কমিশন (ইসি)।
ভোট শেষ হওয়ার তিন দিনের মাথায় বৃহস্পতিবার নবনির্বাচিত সাতজন সংসদ সদস্যের নাম, ঠিকানাসহ গেজেট প্রকাশ করা হয়েছে। গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক সহিংসতার কারণে ৭টি সংসদীয় আসনের ৩৯০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। গত বৃহস্পতিবার ওই সব কেন্দ্রে পুন:ভোটগ্রহণ করা হয়।
এ সাত আসনের মধ্যে আওয়ামী লীগ ৩টি, জাতীয় পার্টি ১টি, স্বতন্ত্র দু’টি ও তরিকত ফেডারেশন একটি আসনে নির্বাচিত হয়েছে।
এ পর্যন্ত নির্বাচন সম্পন্ন হওয়া ২৯৯ আসনের মধ্যে আওয়ামী লীগ ২৩৪, জাতীয় পার্টি ৩৪, ওয়ার্কার্স পার্টি ৬, জাসদ ৫, তরিকত ফেডারেশন ২, জেপি ১, বিএনএফ ১ ও স্বতন্ত্র প্রার্থীরা ১৬টি আসনে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে যশোর-১ ও যশোর-২ আসনে গেজেট প্রকাশ আপাতত স্থগিত রয়েছে। কুড়িগ্রাম-৪ আসনের পুন:ভোট আদালতের আদেশে স্থগিত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই আসনে বিজয়ী হয়ে রংপুর-৬ আসন ছেড়ে দেওয়ায় ওই আসনটিতে উপ-নির্বাচন হবে।
বিজয়ী ৭ প্রার্থী যশোর-৫ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী স্বপন ভট্টাচার্য, লক্ষীপুর-১ আসনে তরিকত ফেডারেশনের মোহাম্মদ মাহমুদুর রহমান, গাইবান্ধা-১ আসনে আওয়ামী লীগের মঞ্জুরুল ইসলাম, গাইবান্ধা-৩ আসনে আওয়ামী লীগের ড. ইউনূস আলী সরকার, গাইবান্ধা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ, বগুড়া-৭ আসনে জাতীয় পার্টির আলতাফ আলী এবং দিনাজপুর-৪ আসনে আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর গেজেট প্রকাশ করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।