বৃহস্পতিবার রাতে ঘরের মাঠ স্তাদিও ভিসেন্তে কালদেরনে আতলেতিকোর জয়ের নায়ক ডিফেন্ডার দিয়েগো গোদিন। ৪১ মিনিটে মিডফিল্ডার কোকের দারুণ এক ক্রস থেকে হেড করে জয়সূচক গোলটি করেন তিনি।
বিলবাওয়ের মাঠে অনুষ্ঠেয় কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগ ড্র করলেই শেষ চার নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার সঙ্গে যৌথভাবে লা লিগার শীর্ষে থাকা আতলেতিকোর।
সেমি-ফাইনালে উঠতে পারলে আতলেতিকোর সম্ভাব্য প্রতিপক্ষ নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে এসপানিওলকে ১-০ গোলে হারিয়েছে স্পেনের সফলতম দলটি।
কিংস কাপের গত আসরের ফাইনালে রিয়ালকে ২-১ গোলে হারিয়েই শিরোপা জিতেছিল আতলেতিকো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।