ফের জেগে উঠল ইন্দোনেশিয়ার সিনাবুং আগ্নেয়গিরি। গতকাল শনিবার সকাল থেকেই সুমাত্রার এই আগ্নেয়গিরি থেকে ছাই আর পাথর ছিটকে বেরোতে শুরু করেছে। ইতোমধ্যেই ছাই চাপা পড়ে মারা গেছেন প্রায় ১৩ জন।
সিনাবুংয়ের আশপাশের গ্রামগুলি ছাইয়ের পুরু স্তরে ঢাকা পড়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আশপাশের এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরুকরেছে প্রশাসন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।