আমাদের কথা খুঁজে নিন

   

দেশ মা, তুমি শক্ত কর তোমার মন

কঠিন করে নাকি মাকে ডাকাই যায় না
মা সরল, মা সাধারন, মা স্বকীয় স্বত্তা
জটিল ভাবাবেগে মাকে কতই না অবহেলা
কোন কিছু চাইতে গেলেও হেল্লাস ভঙ্গি,
মা তুমি না বাংলার মা, তুমি না বংলা ভাষার মা
তবুও তোমাকে নিগৃহীত হতে হয় বার বার
লাঞ্চনার দহনে দলিত হয়ে অগ্রাহ্য শতবার ....
কেন মা, আমার জন্ম দাত্রী ভাষার মা ?
তোমার বীর সন্তানেরাতো অযোগ্যতা আমাদের শেখায়নি
আমরাতো মরতে জানি সাহসীর মত
শিকল ছিড়তে জানি আবদ্ধতার বেড়াজালের
তবু কেন তোমার এত অসহায়ত্বের কাছে মাথানত ?
তোমাকে কঠিন করে ভাবতে চাই না মা
তুমিতো সবুজ সরল কিন্তু অবলা নও
কোন আস্তাকুড়ে পড়ে থাকা যৌবনা ষোড়সীর মত....
মা তুমি শক্ত হয়ে দাঁড়াও আমার হাত ধরে
আমি তোমার যোগ্য সন্তান যে তোমার ভার সহে....
(সাঈদ চৌধুরী, রচনাকাল রাত ১২টা, ০৭.০২.১৪ইং)

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।