আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম আলু স্ক্যান্ডাল

ভাল ভাল স্বপ্ন দেখতে ভালবাসি। নিজকে নিয়ে, সমাজকে নিয়ে, দেশকে নিয়ে। ব্লগে অনেক আশা নিয়ে রেজিট্রেশন করলাম মাঝে মাঝে কিছু লেখা শেয়ার করব বলে। কিন্তু কিভাবে যে লিখি। কোন ধরনের থিম দিয়ে যে লিখি, কোন একটা থিম সিলেক্ট করতে পারলাম না।

দেশের ভেতরে ও দেশের বাইরে এত ধরনের ঘটনা ঘটে কোন একটা ঘটনাকে গুরুত্বপূর্ণ মনে হয় না। কোন একটা ঘটনাকে গুরুত্বপূর্ণ থিম হিসাবে সিলেক্ট করতে পারলাম না। কিন্তু এবার পাইছি। “বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয়....................................................... দেখি সেদিন আমাদের মুরগীর ভীষন জ্বর হয়েছে কিন্তু আমরা কোথায় তার সেবা-শুশ্রুষা করে মুরগীটাকে সুস্থ করে তুলব, তা না করে উল্টো আমরা মুরগীটাকে জবাহ করে দিলাম। এতে মুরগী অধিকার লঙ্গল হওয়ায় ........... যাক্ আরো একটা গুরুত্বপূর্র্ণ থিম চোখে পরল আমাদের গরুটা মারা গেল অথচ তার মৃত্যুতে কেউ কান্না করছে না বরং তাকে মৃত্যুর আগে কেন জবাহ করে দিল না তার জন্য সবাই দুঃখ প্রকাশ করল।

আবার দেখলাম এক ছাগল দীরঘ দিন বাচ্চা হচ্ছে না বলে আর এক ছাগল কোন ধরনের চিকিৎসা করানো ছাড়া তাকে বন্ধা বলে অপমান করল। এটা কি শিষ্টাচার লঙ্গন নয়? কী পরে ক্ষেপা গেলেন। এগুলোকে গুরুত্বপূর্ণ থিম মনে হয় নাই। মনে না হয়লে নিশ্চয়ই এর চেয়ে গুরুত্বপূর্ণ অনেক থিম আপনার কাছে আছে। যদি সত্যি থেকে থাকে তবে দেরি না করে এখনই প্রথম আলু মেইল করে দেন যেন তার নিচের লিংকের মত কোন সংবাদ না দেয়।

মালিয়ার এখন মুঠোফোন আছে - প্রথম আলো ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।