আমাদের কথা খুঁজে নিন

   

মিলান-আতলেতিকো, ইতিহাস না ফর্ম?

মিলানের মাঠ সান সিরোয় বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় শুরু হবে ম্যাচটি। একই সময়ে আর্সেনালের অ্যামিরেটস স্টেডিয়াম খেলতে যাবে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।

টানা ব্যর্থতায় ঘরোয়া লিগের শিরোপা জয়ের স্বপ্ন মিলানের প্রায় শেষ। ২৪ ম্যাচে মাত্র ৩২ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে তারা।

ইউরোপ সেরার মঞ্চের গ্রুপ পর্বেও কিন্তু খুব একটা সফল ছিল না মিলান।

‘এইচ’ গ্রুপে মাত্র দুটি ম্যাচে জিতে দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোতে ওঠে তারা। তবে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় সর্বোচ্চ সাতবারের চ্যাম্পিয়ন এই এসি মিলান।

অন্যদিকে, রীতিমত চমক জাগিয়ে লা লিগার শিরোপা দৌড়ে সবসময়ের ফেভারিট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সঙ্গে সমান তালে চলছে আতলেতিকো। ঘরোয়া লিগের ২৪ রাউন্ড শেষে তিন দলেরই অর্জন ৬০ পয়েন্ট।  

এই প্রতিযোগিতার গ্রুপ পর্বেও আতলেতিকোর পারফরম্যান্স ছিল দারুণ।

৬ ম্যাচের পাঁচটি জয় ও একটি ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ওঠে তারা। কিন্তু ১৯৯৭ সালের পর আর কখনই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠেনি আতলেতিকো।

সংবাদ সম্মেলনে সিমেওনে।

ইতিহাসসমৃদ্ধ মিলানকে খাটো করতে দেখতে রাজি নন 'ফেভারিট' আতলেতিকো কোচ দিয়েগো সিমেওনি।

“আমরা শক্তিশালী মিলানের বিপক্ষে খেলবো, যাদের অনেক গুরুত্বপূর্ণ অর্জন আছে।

তবে আতলেতিকোর ইতিহাসও সমৃদ্ধ। ”

এদিকে, মিলানের নতুন কোচ ক্লেরেন্স সিডর্ফ আতলেতিকোর বিপক্ষে এই ম্যাচটিকে দেখছে ঘরোয়া লিগের ব্যর্থতা কাটিয়ে ওঠার বড় একটা সুযোগ হিসেবে।

“আতলেতিকোর বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য সামনের দিকে বড় একটা ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ। ”


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।