আমাদের কথা খুঁজে নিন

   

শাহ আমানতে ফের সাড়ে চার কোটি টাকার স্বর্ণ উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দর থেকে সাড়ে ১০ কেজি ওজনের স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস। এর বাজারমূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা। গতকাল সকালে ওমানের রাজধানী মাসকাট থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়। বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান মোল্লা বাংলাদেশ প্রতিদিনকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ বিমানের বিজি ০২২ ফ্লাইটে অভিযান চালিয়ে লাগেজ রাখার স্থানে পলিথিন মোড়ানো অবস্থায় ৯০টি সোনার বার উদ্ধার করা হয়। এগুলো পরিত্যক্ত অবস্থায় ছিল। উদ্ধার হওয়া বারের আনুমানিক বাজারমূল্য সাড়ে চার কোটি টাকা। গত বৃহস্পতিবার ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২১ কেজি স্বর্ণের বার উদ্ধার করে শুল্ক বিভাগ।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।