আমাদের কথা খুঁজে নিন

   

ভুল মাঝির নাও

অনেক দূরে যেতে হবে বলে-
এতো ঈর্ষা এতো বড়াই;
সোনার নাও পবনের বৈইঠা
খোঁজ শুধু সাড়া বেলা কই।

সোনার নাওয়ে ভাসবে বলে স্বপ্ন
সাঁতার জানো তো! কত ধরন
ডুবে যাবে তীব্র স্রোতে ঐ জলে
বলবে না কেউ রাঙ্গামুখে কথন;
পবনের বৈইঠা রাখ না যতন।

পিরিতির পরান মাঝি বলে
চিনলে না স্বচ্ছ জলের নাও
মহেশখালীর পান খাইয়ে
মধুর কণ্ঠে গাইয়ে গেলে গান-
মুই নাকি ভুল মাঝির নাও;
কলঙ্ক সুধাই মাথায় রাখি
সুখে ভাসো দূরে যাবে যাও।

লেখার তারিখঃ ২০/০২/১৪
=================

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।