আমাদের কথা খুঁজে নিন

   

কিছু না বলা কথাঃ পর্ব ২

মানুষের ভুল করার প্রবণতা আছে। কেউ কম আবার কেউবা ভুলের পর ভুল। একদিন ভুলে ডুবে থাকা ব্যক্তিটিও বুঝতে পারে তার জীবনে কুয়াশা লেগে আছে। তখন সেই আড়মোড়া হয়ে জেগে উঠে। তার জীবন সুন্দর হবে, সুখী হবে।

স্বপ্ন দেখবে স্বপ্ন সাজাবে।

আজ যে ছেলেটি হাত কেটে রক্ত দিয়ে প্রিয়সির প্রতি আকুল আবেদন জানিয়ে ছিল, কিন্তু রক্তের কোন মূল্য বুঝে না দেখে ফেরত চাইলো, সে কি পেয়েছিল? কাল যে ছেলেটি জীবনের অনেক বিতৃষ্ণা নিয়ে এই পৃথিবী ছেড়ে যাওয়ার ইচ্ছায় গলায় ফাঁস দিল,ও কিন্তু ঝুলে পরার সাথে সাথে পায়ের নিচে মাটি খুঁজেছিল,সে কি মাটির স্পর্শ পেয়েছিল। নিদারুণ যন্ত্রণা থেকে নিজেকে মুক্তি দেওয়ার ইচ্ছা নিয়ে যে ছেলেটি দশ তলা উঁচু বিল্ডিং থেকে ঝাঁপিয়ে পড়ল, সে শেষ সময়ে এসে আকাশের দিকে তাকিয়ে একবার আকাশটা ছুঁতে চেয়েছিল, সে ছুঁতে পেরেছে কী?

একজন ফেরত পায় নি, আরেকজন মাটি পায় নি, অন্যজন আকাশ ছুঁতে পারেনি। আমার তো সব আছে, আমি এই সুন্দর পৃথিবীটাকে দেখতে পারি, প্রাণ ভরে নিশ্বাস নিতে পারি। সবার সাথে মিশতে পারি, ভালবাসতে পারি।

আমি এখনও সুস্থ ভাবে বেঁচে আছি। এই কী বেশির চেয়েও বেশি পাওয়া নয়?


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।