শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, “আমরা দুটি ম্যাচে ভালো পারফর্ম করতে পারিনি। আত্মবিশ্বাস একটু কম, তবে টি-টোয়েন্টি ক্রিকেটের সৌন্দর্যই এটা; যে কোনো সময় ঘুরে দাঁড়ানো যায়। ”
সুপার টেনে প্রথম দুই ম্যাচে হেরে বাংলাদেশের সেমি-ফাইনালে যাওয়ার সম্ভাবনা প্রায় শেষ। তাই চাপ অনেকটাই কমে গেছে স্বাগতিকদের। তাই ‘চাপহীন’ থাকায় স্বাভাবিক খেলার আত্মবিশ্বাস পাচ্ছেন সাকিব।
“গাণিতিকভাবে এখনো হয়তো আমাদের সেমি-ফাইনালে খেলার সম্ভাবনা আছে। কিন্তু দুই ম্যাচ জিতে সেমিফাইনালে যাওয়া আমাদের জন্য ভীষণ কঠিন হবে। বড় ব্যাপার হচ্ছে, এখন আর এই চাপটা থাকছে না। আশা করি, এটা আমাদের স্বাভাবিক খেলাটা খেলার আত্মবিশ্বাস যোগাবে। ”
আফগানিস্তান ও নেপালকে হারিয়ে ছন্দে ফিরেছিল বাংলাদেশ।
হংকংয়ের কাছে হেরে ছন্দ হারিয়ে ফেলে তারা। আবার ছন্দে ফেরাটাই প্রথম লক্ষ্য বলে জানান সাকিব।
“টি-টোয়েন্টিতে ছন্দ গুরুত্বপূর্ণ ব্যাপার। ছন্দে ফেরাই এখন আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। সবাই চেষ্টা করছে, কঠোর পরিশ্রম করছে।
এটা সময়ের ব্যাপার, হয়তো আমরা ফলটা পাবো। হয়তো দেরি হয়ে গেছে, কিন্তু এখনো দুইটা ম্যাচ আছে; আমরা সেই দিকেই মনোযোগ দিচ্ছি। ”
‘আসল বিশ্বকাপ’ নিশ্চিত করা প্রথম লক্ষ্য ছিল বাংলাদেশের। হংকং-লজ্জার পরও সেই লক্ষ্য পূরণ হয়েছে স্বাগতিকদের। একটা বা দুইটা ম্যাচ জিতলে সেটাকে বাড়তি প্রাপ্তি বলে মনে করছেন সাকিব।
“প্রত্যাশা ছিল আমরা চার ম্যাচে একটা বা দুইটা জিততে পারি। সেই সুযোগ আছে এখনো। একটা ম্যাচ যদি জিতি খুব ভালো, দুইটা ম্যাচ জিতলে আরো বেশি ভালো। ”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।