চলতি মৌসুমে এই দুটি দলের আগের তিনটি লড়াইয়েও জিততে পারেনি কেউ। অবশ্য প্রতিপক্ষের মাঠে গোল দেওয়ায় কিছুটা হলেও এগিয়ে রইলো এবারের মৌসুমের চমক আতলেতিকো।
দলের প্রধান তারকা দিয়েগো কস্তা অনিশ্চিত থাকলেও শেষ পর্যন্ত তাকে নিয়েই প্রতিপক্ষের মাঠে খেলতে নামে আতলেতিকো। ম্যাচের পঞ্চম মিনিটে প্রথম সুযোগও পায় তারা। কিন্তু ডি বক্সের মাঝ থেকে দাভিদ ভিয়ার শট ডান পোস্টের বাইরে দিয়ে চলে যায়।
ষষ্ঠ মিনিটে ফ্রি-কিক পায় বার্সেলোনা কিন্তু লিওনেল মেসির শট আতলেতিকোর দেয়ালে বাধা পায়।
দ্বাদশ মিনিটে বড় একটা ধাক্কা খায় বার্সেলোনা। চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাদের ডিফেন্ডার জেরার্ড পিকেকে।
২৫ মিনিটে আরেকটি দারুণ সুযোগ পায় লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। আন্দ্রেস ইনিয়েস্তাকে দুর্দান্ত পাস দিয়েছিলেন মেসি।
কিন্তু আতলেতিকোর রক্ষণের বাধা এড়াতে পারেননি এই তারকা মিডফিল্ডার।
এদিকে, কস্তাকে ফিরে পাওয়ার আনন্দ আতলেতিকোর বেশিক্ষণ স্থাযী হয়নি। ৩০তম মিনিটে চোট পাওয়া এই স্ট্রাইকারকে উঠিয়ে নেন কোচ দিয়েগো সিমেওনে।
প্রথমার্ধের শেষ পাঁচ মিনিটে আরো দুটি সুযোগ পায় বার্সা। কিন্তু মেসির হেড ঠেকিয়ে দেন অতিথি গোলরক্ষক আর ডি বক্সের বাইরে থেকে নেয়া নেইমারের দুর্দান্ত গতির শটটি ক্রসবারের উপর দিয়ে চলে যায়।
প্রথমার্ধের শেষ মিনিটে সুযোগ পেয়েছিল আতলেতিকোও। কিন্তু ডি বক্সের মাঝ থেকে ভিয়ার শটটি ঠেকিয়ে দেন গোলরক্ষক পিন্তো।
দ্বিতীয়ার্ধে বল দখলে আরো মনোযোগী হয়ে ওঠে মেসি-ইনিয়েস্তারা। কিন্তু এরই মাঝে বাজিমাত করেন আতলেতিকোর দিয়েগো রিবাস। প্রায় ৩০ গজ দূর থেকে অতর্কিত ‘বুলেট’ গতির শটে গোলপোস্টের উপরের ডান কোণা দিয়ে বল জালে জড়ান ব্রাজিলের এই মিডফিল্ডার।
৬৩ মিনিটে গোল পরিশোধের সুযোগ পায় বার্সেলোনা। কিন্তু মিডফিল্ডার স্যার্হিও বুসকেতসের ভলি ঠেকিয়ে দেন আতলেতিকো গোলরক্ষক।
তবে ৭১ মিনিটে স্বাগতিকদের আর রুখতে পারেননি তিনি। ইনিয়েস্তার অসাধারণ একটি পাস পেয়ে ডি-বক্সের বাঁ দিক থেকে কোনাকুনি শটে দলকে সমতায় ফেরান নেইমার।
দুই মিনিট বাদে দলকে এগিয়ে দেয়ার সুযোগ পান ইনিয়েস্তা, কিন্তু ২৫ গজ দূর থেকে নেয়া তার বাঁকানো শটটি ঠেকিয়ে দেন গোলরক্ষক থিবাউত করতোইস।
৮৫ তম মিনিটে স্বাগতিকদের আবারো হতাশ করেন বেলজিয়ামের গোলরক্ষক। মেসির অসাধারণ একটি ফ্রি-কিক ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন তিনি।
এদিকে, ‘ওল্ড ট্র্যাফোর্ডে’ ম্যানচেস্টার ইউনাইটেড ও বায়ার্ন মিউনিখের মধ্যে শেষ আটের অন্য ম্যাচটিও ১-১ গোলে ড্র হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।