আমাদের কথা খুঁজে নিন

   

ও ভাই হেল্প করো ইজ্জত বুঝি যায় যায়.....

ডিপার্টমেন্টে ইরানের নওরোজ (নববর্ষ) উত্সব ও বাংলাদেশের পহেলা বৈশাখ উত্সবের সামাজিক, সাহিত্যিক ও সাংস্কৃতিক দিক তুলে ধরে একটা কনটেম্পোরারি আলোচনা মূলক সেমিনার অনুষ্ঠিত হবে আগামী 9 তারিখে। সেখানে আমাকে একটা রবীন্দ্রনাথের নববর্ষের কবিতা বলতে অনুরোধ করেছে চেয়ারম্যান স্যার।

ভাইসব আমি জীবনেও কবিতা আবৃত্তি করিনি। মেয়ে পটানোর জন্য ও না। শুধু নিজে নিজে সামান্য কিছু পড়েছি।


আমি প্যাচাল ও ফুটোনি পারি তাই এই ষড়যন্ত্রের মধ্যে ফেলেছে আমার বন্ধুরা। তবে আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। কয়েকদিনের প্রাকটিসে নিশ্চই ভালো করতে পারবো ...

অতএব, ভাই ও বোনেরা আমাকে একটা রবীন্দ্রনাথের নববর্ষের সুন্দর কবিতা (অন্য কবির হলেও চলবে) সাজেস্ট করে বাধিত করবেন। অডিও লিঙ্কে বেশী ফাইদা.......

* যতক্ষণ না সাজেস্ট করবেন আমি রিপোষ্ট দিতেই থাকবো। জানা আপু মাইন্ড করলে করুক।

কুচ পরোয়া নেহি... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।