নদীটি বর্ণিল , নদীটি জীবন্ত
নদীটি আঁকাবাঁকা পথে কিছুদূর গিয়ে , গোলমেলে।
মাঝি আজ ভীষণ অশান্ত
মাঝি আজ চাবুক খায় , আড়ালে-আসবাবে বন্দী হয়ে।
নদীটি মুখরিত , নদীটি বিচিত্র
নদীটি দারুণ ঝলমলে।
মাঝি আজ অনুগত ও বাধ্য
মাঝি আজ চরম দিশেহারা , সব ভুলে।
নদীটি নতুন , নদীটি দুর্বিনীত
নদীটি অনিঃশেষ-সুদূর।
মাঝিও আকাঙ্ক্ষাতে ভরপুর
মাঝিও ছল-ছুতোয় বহুদূর।
নদীটির বাঁকে বাঁকে ভাঁজ
নদীটির চারপাশ জুড়ে কত ঢেউ।
মাঝির হাতে আছে হাল
মাঝির নাওয়ে বাঁধা আছে পাল।
নদীটির ডাক বড় মিষ্টি
নদীটি দিতে জানে কত ভাবে হাতছানি।
মাঝি আজ পরিষ্কার অটল শিকারী
মাঝি আজ ভাষাহারা তুমুল বিবাগী।
নদীটির সীমানা জুড়ে সম্মিলিত-অনুচ্চারিত গোলাপের ঘ্রাণ
নদীটির শরীরে সর্বনাশী বান।
মাঝির আঙুলে মোহময় আগুন
মাঝির ছটপটানি বেড়ে , আরো-আরো কয়েকগুন।
নদীটি আজ সংশয় ও ভয়ে জড়োসড়ো
মাঝি আজ উৎসুক ও উদ্ভ্রান্ত। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।