আমাদের কথা খুঁজে নিন

   

"আমি আর নৌকায় ভোট দেব না"

জ্ঞানের সাগরের এক ফোঁটা জল এখনো গ্রহণ করতে পারিনি। তবুও নিজেকে সবজান্তা বলি। সকলকে কিছু জানাতে পারার জন্যই লিখে থাকি। বিশ্বজিৎ হত্যাকাণ্ডের পর খুনিরা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেরিয়েছে। পুলিশ নির্বিকারভাবে বলেছে, আমরা কাউকে ধরি নাই কারন এ বিষয়ে কেউ মামলা করে নাই।

মুনীর চৌধুরী-র "কবর" নাটকের বিদেহী আত্মাদের মত বিশ্বজিৎ যদি জিজ্ঞেস করে, "আমার কি দোষ ছিল? কেন আমাকে অকালে প্রাণ দিতে হল? " কেউ কি পারবেন উত্তর দিতে? বিশ্বজিৎ হত্যার ভিডিও বিভিন্ন টিভি চ্যানালে দেখানো হয়েছে। আমরা তা মজা করে দেখেছি। যেন মারদাঙ্গা কোনো হলিউডি মুভির ক্লিপ। গতকাল আমার একটা কাজিনের সাথে বেশ কিছুক্ষণ কথা হল। এক পর্যায়ে সে বলল, আমি আর কখনো নৌকায় ভোট দেব না।

আমার পরিবারের কাউকেও নৌকায় ভোট দিতে দেব না। আমার ভাইটি আওয়ামীলীগ এর একনিষ্ঠ সমর্থক(ছিলেন)। তাদের পুরো পরিবার আওয়ামীলীগ সাপোর্ট করত। বিশ্বজিৎ হত্যার প্রতি ঘৃণা প্রদর্শনের উদ্দেশে তার এ উদ্যোগ। আমার মাঝে মাঝেই মনে হয়, বিশ্বজিতের স্থানে আমিও থাকতে পারতাম।

সেক্ষেত্রে, আমাকেও বিশ্বজিতের পরিনতি মেনে নিতে হত। আপনারা সবাই মজা দেখতেন। একই কথা সকলের জন্য প্রযোজ্য। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।