প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। কিছু নেই , তোমাকে দেবো ; সেই কবে থেকেই তো নিঃস্ব আমি, মূলধন যা ছিলো- সব গেছে শেয়ার ধসে, অলঙ্কার যা ছিলো- সব গেছে দস্যূদের কবলে, মনে ভালোবাসা যা ছিলো ; মুছে গেছে কালের গ্রাসে- কিছু নেই আমার - তোমাকে দেবো। দেবার কিছু কোনোদিনই ছিলো না আমার ; প্রান্তিক কৃষকের ছেলে বলে ক’বিঘা জমি ছিলো চাষাবাদের, তাও দেখি : এখন কৃষি উপকরণের দাম নাগালের বাহিরে যাওয়ায় পতিত পড়ে থাকে ; ভদ্র মহোদয়গণ শুধু চালের দাম কমাবার সংগ্রাম করেন, ফলত নিঃস্ব কৃষকের খেতাব নিয়ে জমির আগাছা বাছি আমি ; কি আর আছে আমার ; তোমাকে দেবো ; কিছু নেই : তোমাকে আর কী দিতে পারি বলো ? ১৯.১২.২০১২
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।