জামাত-শিবির দূরে গিয়া মর! একমাসও হয় নি এই ব্লগে। তবুও একটা টান অনুভব করছি। আমার কি সৌভাগ্য "বিজয় দিবস র্যালী" ও "ব্লগ ডে" যখন আয়োজন হচ্ছে, পাকেচক্রে আমি এখন ঢাকায়। আবার আমার এতই দূর্ভাগ্য বিজয় দিবসেই চার ঘন্টার ট্রেইনিং করতে হল। কুচকাওয়াচ, র্যালী কিছুই দেখতে পারলাম না।
ব্লগ ডেতে যাইতে চাইতেছি। দেখা যাক কি আছে কপালে।
১) আমার গ্যাংনাম ষ্টাইল ড্যান্সঃ
"কাল্পনিক_ভালবাসা"র এই পোষ্টে হুট করে বলে বসলাম ব্লগ ডেতে আমি গ্যাংনাম নাচব। ধুর শালা! জীবনে কুনুদিন ডান্স এর পাশ দিয়াও হাটি নাই, কেমনে নাচব? তাই রাত সাড়ে বারোটার সময় সামনের রুমে (এই রুমের ভাড়াটিয়ারা বাসা ছেড়ে দেয়ায় রুম এখন খালি) গিয়া একটু প্রাকটিস করলাম। খালি ধ্রুম-ধ্রাম লাফানোর শব্দই হলো নাচ আয়ত্বে এল না।
সকালে পাশের রুমের এক বড় ভাই এসে বললেন একটু সাবধানে থাকতে। আশেপাশের সবারই মুখে কথা নাই। নিশ্চুপ। গুমোট ভাব চারদিকে। পড়ে দেখি তিনতলার মাওলানা আঙ্কেল এসে রুম দেখে গেলেন।
পরে জানলাম ঐ রুমে নাকি জ্বীনের আছর হয়েছে । রাত্রে নাকি এক বড় ভাই ঐ রুমে জ্বীনের তান্ডব দেখেছে। তাই আপাতত প্রাকটিস বন্ধ আছে।
২) ক্যামেরাঃ
"ব্লগ ডে" তে আসব, সাথে ক্যামেরা না থাকলে কেমনে হয়? নতুন ডিজিটাল ক্যামেরা কিনতে গেলেও টাকা নাই। পুরনো গুলো দামে পটে না।
পরে মনে পরল আমাদের তামিম ইবনে আমান ভাইয়ের কথা। তার ঐতিহাসিক কমলা রংয়ের ক্যামেরা থাকতে আমার চিন্তা কি? তারেই বলব ভাই আমার কয়টা ছবি তুইলা দিয়েন।
৩) ছবি দিনঃ
আমি তো কাউকে চিনি না। আপনারা আপনাদের ছবি দিলে উপকার হতো। কেউ ছবি দিতে না চাইলেও সমস্যা নাই।
তবে ছবি দিলে ভালো হত। সবাইকে সহজে চিনতে পারতাম।
কি বললেন? আমার ছবি? আগেই বলেছি ক্যামেরা নেই তো
তবে যাদের ছবি দেয়ার দরকার নাইঃ
১) নোবিতা রিফুঃ
মাশাল্লাহ! দাড়িতে আর সানগ্লাসে এত ঝটিল লাগে না ভছ, কি আর কমু। ১০ কিলো দূর থেইকাই আপ্নারে চিনতে পারমু মনে অয়।
২) তামিম ইবনে আমানঃ
কারও হাতে সেই ঐতিহাসিক কমলা রংয়ের ক্যামেরা দেখলেই মনে করমু আপ্নে।
তাছাড়া প্রোপিকটা যা দিছেন না ভছ, পুরাই অচাম।
৩) এক্সট্রা.. স্বর্না (এত বিদঘুইটা নিক ), চেয়ারম্যান ০০৭, জেমস বন্ড, মাহমুদুল হাসান কায়রো আপ্নেগো ছবি লাগবো না। ইউরোপ, আমিরিকা ঘুইট্টা শরবত বানায়া খান গিয়া
৪) "এ্যাপোলো৯০" ও "চন্দ্রা৯২" আপ্নেগোও ছবি লাগবো না। একবার খালি আসেন না খালা। কুরুৎ কইরা চিন্ন্যা ফেলমু।
৫) আরজুপনি (নাম এডিট কইরা দিলাম, এখন আর গোস্সা হইয়েন না, মাইনাস উঠাইয় নেন ) । ফেবুতে আপ্নার একটা ছবি দেখেছি। তিনজন ছিল ছবিতে। কিন্তু আপ্নে যে কোনটা, পাশতে পারি নাই
সাহায্য রুশানের জন্যঃ
কি আর বলব, আমি ছাত্র মানুষ। বাসা থেকে টাকা এনে গোনা টাকায় মাস চালাতে হয়।
রুশানের জন্য এই মাসে সকালের খাবারের খরচ বাচিয়ে কিছু জমিয়েছি, এমাউন্ট টা বলতেই লজ্জা লাগে। তবু কিছু তো দেবার চেষ্টা করছি, এই বলে মনকে সান্তনা দেই । প্রথম প্রথম সকালে নাস্তা না করলে কষ্ট হত। এখন সয়ে গেছে । সবাইকে অনুরোধ করব, সামান্য কিছু হলেও রুশানের জন্য এই "ব্লগ ডে" তে দেয়ার জন্য।
বাচ্চাটা সুস্থ হোক, আবার খেলে বেড়াক।
ইনশাআল্লাহ কাল "ব্লগ ডে" তে দেখা হবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।