মানব সেবা, আর ভবিষ্যৎ মুখী জীবন গড়তে চাই। উগ্রপন্থী, গালাগাল করা মুখ দেখতে চাইনা। আবেগ আপনার মত আমার আছে, তাই আমার মত আপনিও নিয়ন্ত্রন করুন, না পারলে আমাকে ত্যাগ করুন। আমি নমনীয়, আপোষকামী, ঝামেলা মুক্ত সৃজনশীল মুসলমান হয়ে মরতে চাই। আজ ১২/১২/১২ অন্য দিন গুলোর মতই আমি সারা রাত বসে বসে নির্ঘুম কাটালাম।
একটু পড়ে নাস্তা করে ঘুমাব। অথচ আজকের দিনটা আমার এমন হবার কথা ছিল না
২ ন্যাংটা কালের বন্ধু নিয়ে ২০১০ সিটি কর্পোরেশন থেকে একটা ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা শুরু করি ছোট আকারে। সেই শুরুর সময় এই আমরা তিন জন বড় ব্যবসায়ী গ্রুপ করবো। অনেক টাকার মালিক হবো, আর কি কি করা হবে এরকম অনেক প্ল্যান মাথায় গিজ গিজ করছে। সেই সময় ই আমার মাথায় আসে এই তারিখ টার কথা।
ততদিন আমাদের পড়াশোনা শেষ হয়ে ভাল কিছু করবো। আর এই দিনে তিন জন এক সাথে বিয়ে করবো। উল্লেখ্য সবাই প্রেম করতাম। কিন্তু আমাদের ৩ জনের বাড়ি ২ জেলায় অনেক দুরুত্তব, শেষ পর্যন্ত ঠিক হয় আমাদের বাড়িতে একবার নিজেদের মত পারিবারিক ভাবে মূল অনুষ্ঠান হলেও আমাদের রাজশাহী র সব চেয়ে অভিজাত কোন কমিউনিটি সেন্টারে ঝাক্কাস একটা পার্টি দিয়ে তিন জন একসাথে বিয়ে করবো আগে।
কিন্তু পরিকল্পনা ঠিক থাকেনা।
একজন বিবিএ শেষ করে এমবিএ, একজন সিএ আর একজন ব্যবসা নিয়ে বেশি মনযোগী হই। অমনোযোগী ২ জন কে সরিয়ে দিয়ে(পার্টনারশিপ বিক্রি করতে বাধ্য করি ) নিজে লেগে থাকি। এদিকে বন্ধুত্তের মাঝে লেনদেন করতে গিয়ে কিছুটা দুরুত্ত আসে।
শেষ পর্যন্ত ওরা ২ জন বিয়ে করে ফেলে নিজেদের মত। আমি অধম সবে মাত্র বেকারের খাতায় নাম লিখছি।
আমার এই ছোট ব্যবসা শ্বশুর ফাদারের ইজ্জতের সাথে যায় না। তাই এবার চাকুরীর কথা ভাবছি। অদিকে বেগম সাহেবা >> আর কত দিন, আর ভাল লাগে না। কিছু একটা কর। আব্বারে বুঝা।
আর একা থাকতে ....
কি ভাবে যে আব্বা আম্মা, শ্বশুর ফাদার রে বুঝাই। চাকরি পাওয়ার খেমতা কি আর আমার হাতের মোয়া।
পরিশেষে দেখছি আমার বাছাই করা তারিখে অনেকেই বিয়ে করছে। আর আমি হবু বউরে বুঝাইতে না পেরে মোবাইল অফ করে রেখে ব্লগে আফসোস প্রকাশ করছি। আমার মত কেউ হতভাগা আছেন কি? থাকলে সম বেদনা জানান আমারে, এই কষ্ট কিরাম কইরে হজম করতাম ? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।