আমাদের কথা খুঁজে নিন

   

আবেগ-আলাপীদের প্রতি করুনা

আমি কেবলই আমার মতো আমি ভেবে অবাক হই যে, ব্যক্তি মালিকানাধীন গার্মেন্টস প্রতিষ্ঠান পুড়ে যায়, দোষ সরকারের। পুড়ে মানুষ মারা যায় দোষ সরকারের। অবশ্যই এক অর্থে দায় সরকারেরই। কেননা, মালিক সকল নিয়ম মেনে প্রতিষ্ঠান গড়েছে কিনা এটা জনগনের পক্ষে সরকার দেখভাল করে। আবার ফ্যাক্টরি পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করা সেটাও সরকারী ফান্ড থেকে দেওয়া হয়।

এমনকি মালিক নিজেও বিশাল একটি ক্ষতিপুরন পায় রাজকোষ থেকে। এটাও সরকারের দায়িত্ব। এতেও কোন সমস্যা নেই। সরকার এতদিন এটা থেকে রাজস্ব পেয়েছে ফলে বিপদে পাশে দাঁড়াবে এটাই বিধান। কিন্তু সমস্যাটা তাঁদেরকে নিয়ে, যারা এসব বিষয়কে সাদাচোখে দেখে ও মুল্যায়ন করে, জনপ্রিয়তা অর্জনের সহজতম ভাষায় দু'লাইন লিখে বিশাল আবেগঘন সমর্থন পায়; ঠিক তাঁদেরকে নিয়ে।

তারা মনে করে, মুক্ত বাজার অর্থনীতিতে ব্যক্তি নিজের উদ্যেগে দৃশ্যত যা কিছু অর্জন করে সবকিছুই ব্যক্তির নিজস্ব অর্জন। যদি তাই-ই হবে তাহলে ফ্যাক্টরি পুড়ে যাওয়ার পরে সরকারকে দায়ী করা হয় কেন? সরকারকে কেন জনগনের জমাকৃত টাকা থেকে ক্ষতিপূরণ দিতে হয়? অর্জনের বেলায় 'ব্যক্তি' আর ভর্তুকির বেলায় 'সরকার' কেনো? এই অন্ধ, আবেগি ও অদূর-দৃষ্টিসম্পন্ন মানুষগুলোকে বলতে চাই, বাজার উদারীকরণ নীতিতে ব্যক্তি উদ্যেগে প্রতিষ্ঠিত সকল শিল্প-কারখানাই এগিয়ে যায় শুধুমাত্র সরকার পরিচালনা নীতি ও পদ্ধতির উপর নির্ভরশীল হয়ে। এই মর্মকথাকে আমলে না নিয়ে 'অর্জন শুধুই ব্যক্তির' আর 'ব্যর্থতা শুধুই সরকারের' এহেন সস্তা কথা বলনেওয়ালাদেরকে করুনা জানাই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।