আমরা কাঁচ দিয়ে ঢেকে দিয়েছি তোমাদের খোলা উদ্যান যে পার্থক্যটা তোমরা ধরতে পারো না উড়ে এসে ধাক্কা খাও আমাদের ঝকঝকে কাঁচের দেয়ালে। কি করব আমাদের তো ঘর বানিয়ে থাকতে হয় তোমাদের বিশাল আকাশ খোলা মাঠ, বন নদী প্রান্তর রেখে তোমরা আমাদের ঘরের কোনে উড়ে আসো কেন বল তো? তবে হ্যাঁ কখনো আমাদের কেউ কেউ তোমাদের তীর বিদ্ধ করে, জাল ফেলে ধরে, গুলি করেও মারে তোমাদের উল্লাশে।
তোমরা তো কোন ছার পাখি মাত্র আমরা পাশের বাড়িতে বা পাশের দেশেগুলিতে গুলি ছুড়ে মারতে বা বোমা ফোটাতে দ্বিধা করি না একটুও।
আমাদের ইচ্ছে হয়েছে আমাদের শক্তি আছে আমরা তার প্রকাশ ঘটাব না এ কেমন কথা!!! নয় তো কেন বানানো হলো আমাদের এত এত্ত আগ্নেয়াস্ত্র। এর ব্যবহার করতে হবে না্! আমরা হলাম মানুষ আর যাদের উপর বোমা ছুঁড়ছি ওরা হলো আমাদের টার্গেট।
শিশু কি নারী কি বৃদ্ধ কি পুরুষ তা আমরা দেখছিনা ভাবছিও না আমরা শুধু মত্ত আছি নিজেদের আনন্দে। পৃথিবী ব্যাপী মানুষ যা বলে বলুক থোড়াই তোয়াক্ক করি হে। বাজিয়ে যাবো আমাদের যুদ্ধ ডঙ্কা। শুধু এক বিন্দুতে স্থির হয়ে আছে আমাদের ইচ্ছা আকাংঙ্খা বাকি চারপাশ অন্ধকার।
গতকাল সকালে একটি পাখি উড়ে এসে ধাক্কা খায আমার কাঁচের জানালায় আর ঘাড় ভেঙ্গে মরে যায়।
মাটিতে পাখিটি কুড়িয়ে নিয়ে আমার চোখের পাতা ভিজে উঠে। আরো একটি যন্ত্রনা খুঁড়ছিল বুকের ভিতর। আমার কিশোরী মেয়েটি পরীক্ষার পড়া রেখে বারবার ইউটিউবে গাজায় বোমাবিদ্ধদের দেখছে যন্ত্রনায় ক্ষত বিক্ষত হচ্ছে ওর কোমল মন। এমন বিবেক বুদ্ধি সম্পন্য মানুষরা অসহায় কাঁদছে নিরবে নিভৃতে। আমি ফেইসবুকে, টুইটারে অসংখ্যা কোমলমতি সারা বিশ্বের নতুন প্রজন্মের আর্তনাদ দেখছি যারা শুধুই আনন্দে দিন কাটাতে পারে তারা অস্খির হয়ে উঠছে এই হত্যাযজ্ঞে।
এই হত্যাযজ্ঞ শুরু হয়েছে কত আগে......আজো এর সমাধান হলো না । মানুষ তবে সভ্য নয় এখনও। শক্তির লড়াই চলছে এখনও.......
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।