মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।
আশা ৩০৮ নোকিয়ার অ্যাপস এনাবেল্ড সিরিজের একটি সেট যা এই মাসেই বাংলাদেশের বাজারে এসেছে। সেটটি ডুয়েল সিম সাপোর্ট করে।
১০৪গ্রাম ওজনের এই সেটটির পুরুত্ত ১৩মিলিমিটার। এতে আছে ৩" ক্যাপাসিটিভ মাল্টি টাচ স্ক্রিন, যা স্ক্রাচ প্রতিরোধক। সেটটি কালো অথবা সোনালি রঙে পাবেন।
মোবাইলটি চালাতে থাকছে ২০এমবি ইন্টারনাল স্টোরেজ, ৬৪এমবি র্যাম, ১২৮এমবি রম । সেটটি মাইক্রো এসডি মেমরিকার্ড সাপোর্ট করে যা দিয়ে আপনি এর স্টোরেজ ৩২জিবি পর্যন্ত বর্ধিত করতে পারবেন।
এতে আছে ২মেগাপিক্সেল ক্যামেরা যা দিয়ে ১৬০০*১২০০ পিক্সেল মাপের ছবি তুলতে পারবেন, সাথে থাকছে ভিডিও রেকর্ডিং সুবিধা। সেটটিতে কোনও ফ্রন্ট ক্যামেরা নেই।
সেটটিতে আছে ১১১০ এমএএইচ এর বিএল-৪ইউ ব্যাটারি যা আপনাকে প্রায় সাড়ে ৫ঘন্টা টকটাইম দিবে এবং একবার ফুল চার্জ দিয়ে আপনি ৪০ঘন্টার অডিও চালাতে পারবেন।
সেটটি শুধুমাত্র ২জি নেটওয়ার্ক সাপোর্ট করে। এছাড়া জিপিআরএস এবং এজ ইন্টারনেট কানেকশন সমর্থন করে।
সাথে থাকছে ব্লুটুথ এবং এফএম রেডিও।
এত ফিচার সহ নোকিয়া আশা ৩০৮ এর দাম পড়বে ৯,০৫০ টাকা। পাবেন সকল নোকিয়া আউটলেট সহ যেকোনো মোবাইল শোরুমে।
সেটটির সিঙ্গেল সিম ভার্শন আশা ৩০৯ এর দাম পড়বে ৯,২০০টাকা। এতে বর্ধিত ফিচার হিসবে ওয়াইফাই পাবেন।
ফোনটির ব্যাপারে যেকোনো মতামত দিতে পারেন এখানে। এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।