রাত তিনটায় মাথায় শয়তানি বুদ্ধি চাপলো এয়ারটেল কাষ্টমার কেয়ারে ফোন দিলাম। কাষ্টমার কেয়ার প্রতিনিধি ফোন ধইরা কন্ঠে মাখন ঢাইলা কইলো"শুভ সকাল, এয়ারটেল কাষ্টমার কেয়ার থেকে রিনি বলছি ''আপনাকে কিভাবে সাহায্য করতে পারি?" আমি কইলাম"না আমি আসলে এইটা দেখার জন্য ফোন দিছিলাম ... যে ডিউটি টাইমে আপনারা ডিউটি বাদ দিয়া ঘুমাইতেছিলেন নাকি। তো রিনি আফা, আপনার কন্ঠ শুনে তো মনে হইতাছে আপনে ঘুমাইতেছিলেন, ফোন ধরতেও দেরী করছেন। । ডিউটি বাদ দিয়া ঘুমানো কি ঠিক? ঠিকমতো ডিউটি করেন আফা ডিউটি করেন"এইবার রিনি কইলো"স্যরি স্যার, আপনার কথা আসলে আমি ঠিক বুঝলামনা" আমি কইলাম"ঠিকি আছে, কাঁচা ঘুম ভাঙ্গলে কথা বার্তা বুঝতে একটু সময় লাগেই। যান চোখে মুখে পানি ঝাপটা দিয়া আসেন"। ফোন কাইটা দিলাম। তোরা যখন তখন আমাগোরে মেসেজ পাঠাইয়া ডির্স্টাব করতে পারলে আমরাও কল দিয়া ডির্স্টাব করতে পারি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।