আজকাল মশার কয়েল দিয়ে যেমন মশা মরে না ঠিক তেমনি আমার ব্লগিং দিয়ে এই দেশের কোনো উপকার হবে না :D ১ কলমটা থমকে দাঁড়িয়েছে তোমার নামের পাশে গড়িয়ে যাচ্ছে দীর্ঘতম ছায়া বাতি তিনটে নেমে এসেছে সিঁড়ির পাশে কিন্তু মাটি পাচ্ছে না এখন আঁচড় গুলোয় আদর ভরতে গিয়ে দেখি প্রানের ভিতর স্পন্দন নেই কুয়াশা আছে সব বদলে যাচ্ছে বেনিয়ম এখন আর কাজল পরতে ইচ্ছে হয় না ঘাসের তলায় হলুদ রঙের গায়ে লেগে আছে মৃত্যু । ২ খুব ঠাণ্ডা লাগে এখন খুব ঠাণ্ডা সাদা কোলার লিলি গুলো হলুদ ঠোঁট উঁচিয়ে আছে খুব শীতল হলে দুঃখরাও কি পাথর হয়ে যায় ? যেটা জানতাম সেটা এতকাল সত্যিই তো ছিল যেটা সত্যি সেটা হঠাত একদিন মিথ্যে হয়ে যাবে এখন লোকটার ছেঁড়া টুপি দিয়ে জল পড়ছে খোঁড়া পায়ের ঠেলায় ছড়িয়ে পড়ছে কাদা অনেক দূর পর্যন্ত ওড়নার কোনে এসে লাগছে ওরা কেউ পিয়ানো বাজাতে পারে না গাছে একটাও ফুল ফোটেনি আজ । ৩ আমি থামতে চেয়ে পারিনি কখনও রাস্তাটা দৌড়ে ফিরেছে আমার সাথে ভাঙ্গা ওয়াইনের বোতলের পাশ দিয়ে ম্যাপেল পাতায় পা রেখে ছুটে বেরিয়েছি গোলাপি রিবনে বাঁধা আছে উপহার ঝকঝক করছে সাদা পালক গুলো আমি লাল ভালবাসি মূর্তিটায় হাত রাখতেই বুঝেছিলাম বড় ব্যাথা আছে ওর বুকে ও কাঁদে না তাই বৃষ্টি পরে বাকিটা শুধুই মরুভূমি । ৪ আজ ঘরের মধ্যে তুষারপাত সাদা কাঁটা বিঁধছে গায়ে লণ্ঠনের লালচে আলোয় অসমাপ্ত গল্পগুলো আরও দীর্ঘ মনে হচ্ছে বইএর ভাঁজ করা পাতাটাই অনেক বছরের স্পর্শ আছে অনাদরে লেখাগুলো শরীর হয়ে উঠছে বইটা যদি হারিয়ে যেত ভালো হত গলার কাছে কান্না এলেই বুঝতে পারি রাস্তার শেষে কোথাও কোনও চোখ পরেনি চোখে আমি আলোর ভিতর কলম খুঁজি এখনও অনেক লোক এখনও অনেক কথা আজ উৎসব আজ উল্লাস ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।