আমাদের কথা খুঁজে নিন

   

এই প্রথম বিজ্ঞাপনচিত্রে ফাহমিদা নবী

গানের ফাঁকে সংগীতশিল্পী ফাহমিদা নবী দু-তিনটি নাটকেও অভিনয় করেছেন। ক্যারিয়ারের শুরু থেকে বিভিন্ন সময়ে বিজ্ঞাপনের মডেল হিসেবেও কাজ করার প্রস্তাব পেয়ে আসছেন সুকণ্ঠী এই গায়িকা। এর আগের সব প্রস্তাব ফিরিয়ে দিলেও এবারই প্রথম তিনি কোনো বিজ্ঞাপনচিত্রে অভিনয় করলেন।

মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের স্মার্টপ্ল্যানের একটি বিজ্ঞাপনে মায়ের চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। বর্তমানে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এর প্রচারও চলছে।



প্রথম বিজ্ঞাপনচিত্রে কাজ করা প্রসঙ্গে ফাহমিদা বলেন, ‘কাজ করতে গিয়ে অন্য রকম অভিজ্ঞতা হয়েছে। অসাধারণ লেগেছে টিমওয়ার্ক। কাজ করার সময় সবাই নানাভাবে অনেক উত্সাহ দিয়েছে। কাজটি করে আমি খুব মজা পেয়েছি। ’

ফাহমিদা নবী বলেন, ‘বিজ্ঞাপনী সংস্থা গ্রের পক্ষ থেকে আমাকে ওই বিজ্ঞাপনচিত্রে কাজ করার ব্যাপারে অনুরোধ করার পর এর নির্মাতার সঙ্গে কথা হয়; পাশাপাশি বিজ্ঞাপনচিত্রটির ভাবনাটাও বেশ পছন্দ হয়ে যায় আমার।

তারপর যথারীতি শুটিং শুরু করে দিই। ’

এপ্রিল মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ তেজগাঁওয়ের একটি স্টুডিওতে ফাহমিদা নবী অভিনীত প্রথম বিজ্ঞাপনচিত্রের শুটিং করা হয়। এটি নির্মাণ করেছেন তানভীর।

ফাহমিদা নবী বলেন, ‘ব্যক্তিজীবনের মতো এই বিজ্ঞাপনচিত্রেও আমি একজন মা। আর তাই আমার পক্ষে কাজটা করা সহজ হয়েছে।

আমার সঙ্গে আমার মেয়ের যে সম্পর্ক-বন্ধুত্ব, সেটাই আমি এখানে তুলে আনতে চেয়েছি। ’

ফাহমিদা জানান, ‘বিজ্ঞাপনটি তরুণদের জন্য হলেও জ্যেষ্ঠদের কাছ থেকেও প্রচুর প্রশংসা পাচ্ছি। সবাই ফোন করে তাঁদের ভালো লাগার কথা জানাচ্ছেন। সব মিলিয়ে বিষয়টা খুব উপভোগ করছি। ’।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।