আমাদের কথা খুঁজে নিন

   

চোখ টিপ দিয়া বলিলাম ১৫০ টাকার দেন তো ! + বন্ড চাচ্চু

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility ৪ দিনের হরতাল হেন তেন .. ভুগিচুগি ইত্যাদি মিলে লোড তথা আই টপ বা ফুনের ফ্লেক্সির আকাল পড়েছে । ১ম দিন পাড় হতে না হতেই এক দোস্ত আইসা বলে লোড কই পাই ! বেটা বুইড়া ছাত্র মানুষ । আমি বললাম লোডের দোকানে । হাহ হাহাহা তার মুখে যদি দেখার হত । আরেক ব্যবসায়ী বন্ধু আমারে ফুন দিয়া বিজয়ের হাসিতে বলতেছে তার পরিচিত ১০০টাকার ফ্লেক্সি ১৫০ টাকায় নিছে আর সে ১০০ টাকায় ফ্লেক্সি পাইছে ১১৫ টাকায় কত্ত খুশিরে... আমি কইলাম আমি ১৫০ টাকার ফ্লেক্সি ১৫০ টাকাতেই পাইছি ! বেশীও না কমও না ! আমি তারে কইলাম... দোকানে গেছি .. সবাই দেখি ফ্লেক্সির মালিকেরা মাছি মারতাছে কিন্তু প্রত্যেক দোকানের গ্রাহক জিজ্ঞাসা করে করে যাচ্ছে ! ভীর আছে কিন্তু খালি হইতে বেশীক্ষণ লাগে না ।

কাউকে দেখতাছি অনুনয় করতে দেখা যাচ্ছে । তো আমি মাঝখান দিয়া ঢুইকা .... চক্ষু টিপি দিলাম ১৫০ টাকা এগিয়ে দিয়ে নাম্বার এ কাগজ দিয়া হাটা দিলাম । দোকানী চাইয়া থাকল ! আর আমার সাথে থাকা গ্রাহক চিৎকার করে লোড করার দাবী জানাল আর দোকানীর ঠান্ডা উত্তর , লোড নাইক্কা । আমি চিন্তিত ছিলাম লোড আসলেই করবে নাকি ব্যাটা ? ! সবার সামনে যে জেমস বন্ডগিড়ি দেখাইলাম তাতে নিজেকে স্টাইলিস্ট মনে হইলেও বোল্ড হইবার সম্ভাবনা ১০০% । কিন্তু ৩০ মি. পরে লোড আইসা গেল ! আমি হাসতেই আছি ।

কারন আমার ভাই এর ছেলে লোড না পাইয়া কাস্টমার কেয়ারে গেল ১৫ টাকা বাস ও রিক্সা ভাড়া খরচ করে ! লোড করার জন্য ভাতিজারা বলেছিলাম লোড আমি করে দিব ,সে পন্ডিতি করল । ... পরে তাকে দেখিয়ে দিলাম চাচার স্টাইল ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।