আমাদের কথা খুঁজে নিন

   

অ আ আজকের লেখালেখি - ১২৭ (তোকে ভালোবাসি প্রচন্ড জেদ নিয়ে)

কাঁদছো !! কান্নাতে তোমাকে দারুণ দেখায় ! আমার আজকের আবৃত্তির কবিতা , তোকে ভালোবাসি প্রচন্ড জেদ নিয়ে । এই কবিতাটা আমার দারুন প্রিয় কবিতা। এই কবিতাটা লেখার সময় কারোর কথা মাথা আসে নি। একটা কল্পনার ভিতর থেকে লেখাটা কখন যে বেরিয়ে গেল টের পাই নি। প্রায়ই এই কবিতা আমি আবৃত্তি করি।

যেমনটি আজ করলাম। তোকে ভালোবাসি প্রচন্ড জেদ নিয়ে -------------------------------------- তোর জন্যে অন্যরকম একটা পিছুটান, আত্মীয়া, সহপাঠী কিংবা সহোদরা এরকম কোন শক্ত পরিচয়সূত্রে চেনা নয় । তবুও কেন জানি খুব কাছের মনে হয়, অথচ কোনদিনও তোর সাথে দেখা হয় নি। শুধু দু’চারটে কথা ফাঁকে কন্ঠস্বরটুকু চেনা, শুধু কিছু ভালো লাগার সময়টুকু ধার নিয়ে সীমাহীন এলোমেলো পথচলা। একটা শব্দ “কল্পনা” যার পরিচয় অদৃশ্যমান বাস্তবতা, যেখানে স্বপ্ন তার পাশে কল্পনার তুলনা পারতপক্ষে যুক্তিহীন।

তবুও কষ্ট পেলে মন তাকে খুঁজে নির্দ্বিধায়, সুখও নিজে বর্ণনা করে হৃদয়ের আত্মকথা। তোকে ভালোবাসি প্রচন্ড জেদ নিয়ে, অথচ তোকে স্পর্শ করার ¯পৃহা থাকেনি কখনো। রচনাকাল: ১৮.০২.২০০৭ ১৮ ই অক্টোবর,২০১২ ----------------------------------------------------------------------------------- লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ১২৭/৩৬৫ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।