আমাদের কথা খুঁজে নিন

   

চার দিনব্যাপী ‘লালন উৎসব’ আজ থেকে

লালন সাঁইয়ের ১২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে ও ব্যবস্থাপনায় সোমবার থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী 'লালন উৎসব-২০১২’। উৎসব চলবে বৃহস্পতিবার পর্যন্ত। উৎসবের প্রথম তিন দিন থাকছে বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা। প্রতিটি প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। সোমবার থাকছে ‘অচিন পাখি’, মঙ্গলবার ‘মনের মানুষ’ ও বুধবার ‘লালন’। উৎসবের শেষ দিন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় থাকছে আলোচনা ও সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী।বার্তা২৪ ডটনেট/বিজে/জবা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।