আমাদের কথা খুঁজে নিন

   

আজকের মোবাইল কথনঃ নোকিয়া আশা ৩১১

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।   নোকিয়ার এখনকার তিনটি লেটেস্ট অ্যাপস এনাবেল্ড টাচসেট সিরিজের একটি আশা ৩১১। সেটটি সিঙ্গেল সিম সাপোর্ট করে।

৯৫গ্রাম ওজনের এই সেটটির পুরুত্ত ১২.৯মিলিমিটার। এতে আছে ৩" ক্যাপাসিটিভ মাল্টি টাচ স্ক্রিন, যা স্ক্রাচ প্রতিরোধক। সেটটি কালো, সাদা অথবা আরও ৪টি রঙে পাবেন। মোবাইলটি চালাতে থাকছে ১গিগা হার্জ প্রসেসর, ১৪০এমবি ইন্টারনাল স্টোরেজ, ১২৮এমবি র‍্যাম, ২৫৬এমবি রম । সেটটি মাইক্রো এসডি মেমরিকার্ড সাপোর্ট করে যা দিয়ে আপনি এর স্টোরেজ ৩২জিবি পর্যন্ত বর্ধিত করতে পারবেন।

এতে আছে ভিডিও রেকর্ডিং ফিচার সহ ৩.১৫মেগাপিক্সেল ক্যামেরা, তবে কোনও ফ্রন্ট ক্যামেরা নেই। আশা ৩১১ এ আছে বিএল-৪ইউ ব্যাটারি যা আপনাকে দিবে প্রায় সাড়ে ১৪ঘন্টা টকটাইম এবং একবার ফুল চার্জ দিয়ে আপনি ৪০ঘন্টার অডিও চালাতে পারবেন। সেটটি ২জি এবং ৩জি উভয় নেটওয়ার্কই সাপোর্ট করে। এছাড়া ওয়াইফাই এবং জিপিআরএস ও এজ ইন্টারনেট কানেকশন সমর্থন করে। এত ফিচার সহ নোকিয়া আশা ৩১১ এর দাম পড়বে ১০,৭০০ টাকা।

পাবেন সকল নোকিয়া আউটলেট সহ যেকোনো মোবাইল শোরুমে। ফোনটির ব্যাপারে যেকোনো মতামত দিতে পারেন এখানে। এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।