একদা এক বনে এক জোড়া হরিন-হরিণী বাস করিত। সুখে শান্তিতে বসবাস করিবার কালে তাদেরকে হত্ত্যা করা হইল অমানবিকভাবে । ইহা লইয়া বনের প্রধানমন্ত্রী বাঘ পরিলেন মহা সমস্যায় , বনের সকল সদস্য বনের নিরাপত্তা নিয়া প্রশ্ন করিতে লাগিলেন প্রধানমন্ত্রী বাঘকে। অবস্থা বেগতিক দেখিয়া বাঘ বনের নিরাপত্তা মন্ত্রীর দায়িত্ব দিয়া দিলেন মহা বুদ্ধিমান শিয়াল এর নিকট । ধূর্ত শিয়াল বনের নিরাপত্তা মন্ত্রীর দায়িত্ব পাওয়া মাত্রই ঘোষণা দিলেন যে বা যারা হরিন আর হরিণী হত্যার পিছনে জড়িত তাহাদেরকে শাস্তির আওতায় আনা হইবে এবং ধুরন্ধর সেই প্রাণী নির্দিষ্ট সময়ও বাধিয়া দিলেন ।
তবে এখানে বলে রাখা বাহুল্য যে ইহার মাঝে বনেরই এক গাধা ছিলেন এই নিরাপত্তা মন্ত্রীর দায়িত্তে,ওই গাধার জন্ম হইয়াছিল “৪৮” সালে এবং ঘুরিয়াই সে সময় চাহিত ৪৮ ঘণ্টার, কিন্তু গাধা বলিয়া কথা, এই রকম ৪৮ বছর ও যদি তাহাকে দেয়া হইত তারপরও বোধ করি অবস্থার উন্নতি করা তাহার পক্ষে সম্ভব ছিলও না ।
যাহাই হোক না কেন শিয়ালের দেয়া ওয়াদা অনুযায়ী নির্দিষ্ট দিনে বনের সকল সদস্য উপবিষ্ট হইলেন সমাবেশে জানিবার জন্যে যে কে বা কাহারা এই কর্মের সাথে জড়িত ।
নির্দিষ্ট সময়ে শিয়াল মঞ্চে উপবিষ্ট হইলেন এবং যথারীতি কিছু সময় ধরিয়া বনের প্রধানমন্ত্রী বাঘ এর গুনগান শেষ করিয়া কইলেন “ যে এই খুন আর কেহই করে নাই , এটি বনের এক দল ভয়ংকর ইঁদুরের কাজ”
ইহা শুনিয়া ওই স্থানেই বনের সকল প্রাণী হাসিতে হাসিতে গরাগরি খাইতে লাগিল কেননা তাহারা ভাবিয়াছিলেন যে এই কর্মের সাথে বাঘ ,সিংহ নাহোক কম করিয়া হইলেও বনের ভালুক জড়িত কিন্তু তাহা না হইয়া বাহির হইয়া আসিল যে জড়িত হইল ইদুর যাহার ক্ষমতায় কুলাইবে না হরিনকে মারা ।
অবস্থা বেগতিক দেখিয়া চতুর মন্ত্রী বলিলেন “ওহে ভাইসব আপনারা কি ভুলিয়া গিয়াছেন এই ইঁদুরগুলির যোগ্যতার কথা ?
এই ইঁদুরের মধ্যে এক ইঁদুর শিকারির হাত হইতে জাল কাটিয়া বনের রাজা সিংহকে রক্ষা করিয়াছিলেন ।
আরেক এই কাজ করিবার পরেই হাতির কানের ভিতর প্রবেশ করিয়া হাতির জান কবজ করিয়া ছিল ।
সুতরাং ইহারা পেশাদার এবং সাহসী খুনি ইহাদের দ্বারা হরিন-হরিণীর হত্যা অবশ্যই সম্ভব। ইহা বলিয়াই শিয়াল প্রস্থান করিলেন সমাবেশ হইতে , সকল প্রশ্ন উপেক্ষা করিয়া !!!
যাহাই হোক না কোন বনের সকল সদস্যই শেষমেশ ইহাকে একরুপ সাজানো গল্প ধরিয়া একরকম অবিশ্বাস করিয়া নিজ নিজ গৃহে ফিরিয়া যাইতে লাগিলেন । পথিমধ্যে সকলেই বনের সবচাইতে বয়োজ্যৈষ্ঠ বানরকে প্রশ্ন করিল হে অগ্রজ, আপনি কি কিছু ঠাউর করিতে পারিলেন ?
বানর মাথা ঝুকাইয়া হ্যা সূচক ভঙ্গি করিয়া শুধু এতোটুকুই বলিলেন যে “আজই প্রথম বার বুঝিলাম যে বনের নিরাপত্তা মন্ত্রী আগে ছিল গাধা আর এখন হইল শিয়াল”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।