আমার হাতে গোনা কয়েকজন বন্ধুর মধ্যে একজন রাজিব। ওদের পরিবারের সাথে আমি এতটা পরিচিত যে ওদের সব আত্বিয় স্বজনই আমাকে এক নামে চেনে। সদা হাস্যজ্বল আপাকে প্রথম যখন দেখি তখনও জানিনা সে কি আগুনে পুরছে।চার বছর আগে বন্ধুর সহযোগীতায় শাহাজাহানপুর এলাকায় বাসা নিয়ে যখন থেকেছি তখনই জেনেছি আপার হাস্যজ্জল হাসির পেছনে কত কষ্ট। প্রেম, বিয়ে, যৌতুকের জন্য মারধর অতঃপর মৃতু্! (কার কাছে যাবে এই অবুঝ শিশুদুটি?) আপুটা মরে বেঁচে গেছে কিন্তু তার দুটি অবুঝ সন্তানের কি হবে? মায়ের হত্যাকরী বাবা জেলে, বুড়ো নানী। মামারা যার যার আলাদা বাসা আলাদা এলাকায় থাকে। আমি যতদুর আপুর স্বামীকে চিনি তা হচ্ছে বেকার, ধান্দাবাজ, অশিক্ষিত এবং শয়তানী বুদ্ধি সম্বলিত একটা লোক। আইনের ফাঁক ফোকর পেরিয়ে ঠিকই সে বেরিয়ে পড়বে। বের হয়ে আরো একটা বিয়ে করবে আর আমার বন্ধুর পরিবারের সবাইকে হয়রানী করবে। আমার বন্ধুর পরিবারের সাথে গলা মিলিয়ে বলতে চাই এই নরপশুর বিচার চাই! বিস্তারিত পড়তে এখানে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।