মেনে নিব না, আসে যদি ইসলামের উপর কোন আঘাত। মাঠে নেমেছি, হয় সফলতা নয়ত চাই শাহাদাত। https://www.facebook.com/altamash.bd কখন ভাবিনি তুমি এই ভুলটি করবে
ই-মেইলটি না না পেলে হ্য়ত বিশ্বাষ করতাম না।
প্রথম প্রথম তোমাকে ভেবেছিলাম এক উন্মোক্ত পাঠাগার, যেখানে আছে নানান জ্ঞানের সমাহার।
কিছুদিন পরেই বুঝতে পারলাম ভুল ছিল আমার ধারনা।
যে গালি কোনদিন রিকশাওয়ালার মুখেও শুনিনি, সামুতে এসে শিখলাম সেটা।
কিন্তু তাকে পেয়েছিলাম ব্যতিক্রম।
একবার ভন্ড পীরদের মুখোশ খুলে তিনি এক পোস্ট দিয়েছিলেন। তোমার কাছ থেকে শিখা কিছু গালি আমি ছেড়ে দিয়ে এসেছিলাম ভন্ডপীরের মুরিদানদের উদ্দেশ্যে সেই পোস্টে। ভেবেছিলাম আমায় বাহবা দিবেন তিনি।
কিন্তু তিনি যে কাজটি করলেন তাতে তিনি শুধু আমার অণুসারিত ব্লাগার-ই হলেন না, তিনি হয়ে গেলেন আমার প্র্রিয় ব্লাগারদের একজন।
তিনি আমার কমেন্ট মুছে দিলেন আর জানালেন গালাগালিকে তিনি ঘৃণা করেন এবং ভদ্র ভাষায় যেকোন তর্কে-বিতর্কে তিনি রাজি।
তারপর ঘুরে দেখলাম তার ব্লগটা। যেখানে ব্লগের উপর লেখা- যাদের হাতে দলিল-প্রমাণ কম, তারা গালি দেয় বেশী।
এরকম একজন ব্লগারকে তুমি ব্লক করলে!!!
কি দোষ ছিল তার?
হয়ত তিনি এখন নাস্তিকদের মুখোশ খুলে পোস্ট দেওয়া আরম্ভ করেছিলেন,
এটা কি কোন দোষ?
তুমি-ই তো বল, তুমি মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফমর্।
এখানে এক জন নাস্তিক যেমন সুযোগ পায় তার মত প্রকাশের, একজন মুসলিমকে কি তুমি দিবে না দলিল-প্রমাণ সহ কথা বলার সুযোগ?
প্লিজ সামু, প্লিজ তোমার প্রতি আমার ভালোবাসা কমতে দিওনা।
তুমি তোমার ভুল শুধরে নাও আর আমাকে সুযোগ দাও আমার প্রিয় ব্লগারের লেখা পড়ার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।